কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের করেরগ্রামে অবস্থিত রহিমা আমিন হাফিজিয়া মাদ্রাসা ও ওয়াইডিএফ অরফেন সেন্টারে পবিত্র রমজান মাসব্যাপী কোরআন শিক্ষা কার্যক্রমের সমাপনী উপলক্ষে ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দারুল কিরাত মজিদিয়ী ফুলতলী ট্রাস্টের অনুমোদনে পরিচালিত এ মাদ্রাসায় রমজান মাসজুড়ে শিক্ষার্থীদের কোরআন শিক্ষা প্রদান করা হয়। মাসব্যাপী শিক্ষা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একইসাথে শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত ও তাজবিদের পরীক্ষা নেওয়া হয়।
পবিত্র ২৬ রমজানে (১৬ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি হাজি ফজলুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারি নাসির জামান খান জাকি। এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র শাখার প্রধান কারী হাফিজ মাওলানা জামাল আহমদ, সহকারী শিক্ষক হাফিজ রুয়েল আহমদ, সহকারী কারী মো. হেলাল আহমদ, কারী নিমার আহমদ, মাদ্রাসার খাদিম দেলু মিয়া এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসার প্রধান শিক্ষক জামাল আহমদ ও সহকারী শিক্ষক হাফিজ আব্বাস আলী। পরে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে শতাধিক মানুষের উপস্থিতিতে এক বৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Development by: webnewsdesign.com