সোমবার ২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত ভূমধ্যসগরে নিখোঁজ সন্তানদের অপেক্ষায় মা-বাবা অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ইতিহাসগড়া টেস্ট জয় প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ঢাকার দুই শর্ত কুলাউড়ায় গ্রেপ্তার হওয়া জান্নাতুল ফেরদৌস বড়লেখায়ও ছাত্রলীগের মিছিলে অংশ নেন
Advertise with us

কমলগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ২৬ নভেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   ২৮২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীবাজার ইউনিয়নের বনবিষ্ণুপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

গ্রাম ও পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, বনবিষ্ণুপুর গ্রামের মৃত আমজাদ মিয়ার ছেলে সোহেল মিয়া (২৩) বাড়ির বাইরে ধানের খলায় (ধান শুকানোর স্থান) নতুন সংযোগ নিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে। ঘটনার পর তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. মোবারক হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রোববার রাত ৮টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুন্না সিনহা বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন সে ঘটনাস্থলেই মারা গেছে। মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস