সোমবার ১২ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
Advertise with us

দাওরায়ে হাদীস পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় দ্বিতীয় সুহিলপুরের রায়হান

  |   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দাওরায়ে হাদীস পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় দ্বিতীয় সুহিলপুরের রায়হান

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ‘আল-হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বওমিয়্যাহ বাংলাদেশ’-এর অধীনে অনুষ্ঠিত ২০২৬ শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান রায়হান মিয়া।

গত ২৪ মার্চ সোমবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, রায়হান মিয়া মোট ১০০০ নম্বরের মধ্যে ৮৮৭ নম্বর পেয়ে সর্বোচ্চ বিভাগ ‘মুমতাজ’ (জিপিএ-৫) অর্জন করেছেন। তার গড় নম্বর ৮৮.৭।

মেধাবী এই শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি অত্র মাদরাসার ৩৫০ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

নিজের এই সাফল্যে রায়হান মিয়া বলেন, “আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। তাঁর অশেষ কৃপায় এই অর্জন সম্ভব হয়েছে। এই সাফল্য আমার একার নয়; এর পেছনে আমার মা-বাবা, শিক্ষকবৃন্দ এবং পরিবারের সকলের দোয়া ও অনুপ্রেরণা রয়েছে।” তিনি ভবিষ্যতে দ্বীনের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে সবার দোয়া চেয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস