বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

শহুরে বৃষ্টি

হাবীবাহ্ নাসরীন , কবি ও সাংবাদিক   |   সোমবার, ০৮ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৩০৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শহুরে বৃষ্টি

তপ্ত এ শহরে অঝোরে নেমে এলো বৃষ্টির ধারা,
ভিজে গেল কৃষ্ণচূড়ার বন, শীতল হলো ক্লান্ত পথিকের হৃদয়।

ফুটপাতে ভিজে জবুথবু ফুলওয়ালি মেয়েটি,
ভিজে যাচ্ছে বেলি ফুলের মালা, অর্ধফোটা গোলাপের কলি।

আহারে আষাঢ়ের ধারা, আনমনে কত কী ভেজায়।
প্রেমিকের হৃদয় ভেজায়, আরও বেশি কাছাকাছি আনে
আরও বেশি জানাজানি, জীবনের অন্য কোনো মানে।

জানালার ওইপাশে বৃষ্টিবিলাসী মন,
এইপাশে ছুঁয়ে দেয়া, ছুঁতে না পারার আক্ষেপ।
ভিজে যায় তরুণীর লাল-সবুজ চুড়ি, জলপাইরঙা হাত।

আহারে বরষার জল, আরও কিছু গল্প থাকে তো বল।
আরও কিছু দুঃখ ধুয়ে নে, পরিশুদ্ধ হোক ধরণীতল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস