সোমবার ১২ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
Advertise with us

রপ্তানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি বড় চ্যালেঞ্জ, বৈচিত্র্য আনার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

  |   শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রপ্তানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি বড় চ্যালেঞ্জ, বৈচিত্র্য আনার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি টানা কয়েক মাস ধরে ঋণাত্মক থাকাকে অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন  বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, একটি মাত্র পণ্যের ওপর অতি নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার এখনই সময়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে দুই দিনের সরকারি সফরে সিলেটে পৌঁছে তিনি এসব কথা বলেন।

সরকারি দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান।

দেশের অর্থনীতি ও রপ্তানি পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, দেশের মোট রপ্তানির প্রায় ৮৫ শতাংশই একটি মাত্র পণ্যের ওপর নির্ভরশীল, যা অর্থনীতির জন্য একটি ঝুঁকিপূর্ণ বাস্তবতা তৈরি করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে রপ্তানি বাস্কেট বড় করা, নতুন পণ্য অন্তর্ভুক্ত করা এবং বৈচিত্র্য আনা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, রপ্তানি প্রবৃদ্ধি অর্জন এবং এর পরিসর বাড়াতে হলে ডাইভারসিফিকেশন বা বৈচিত্র্য আনার কোনো বিকল্প নেই। আগামী দিনে এ বিষয়গুলো নিয়ে কাজ করাই সরকারের প্রধান লক্ষ্য ও চ্যালেঞ্জ। সিলেটের স্থানীয় উন্নয়ন ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বিনিয়োগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সিলেটে কর্মসংস্থান তৈরি করতে হলে বিনিয়োগ লাগবে। বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়।

এই বিনিয়োগ আকৃষ্ট করতে একটি সহায়ক পরিবেশের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি কয়েকটি বিষয়ের ওপর জোর দেন। তিনি আশ্বস্ত করেন যে, সরকার ইতোমধ্যে এই বিষয়গুলো নিয়ে কাজ শুরু করেছে। জানা গেছে, দুই দিনের এই সফরকালে তিনি সিলেটের স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস