বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

সুদানে বাজারে ড্রোন হামলা, নারী-শিশুসহ নিহত অন্তত ২৮

  |   মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুদানে বাজারে ড্রোন হামলা, নারী-শিশুসহ নিহত অন্তত ২৮

সুদানের গৃহযুদ্ধ এক ভয়াবহ রূপ ধারণ করেছে। দেশটির মধ্য কর্দোফান অঞ্চলের একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলায় অন্তত ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। সোমবার একটি মানবাধিকার সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

বেসামরিক নাগরিকদের ওপর চলা সহিংসতার ওপর নজরদারি রাখা সংস্থা ‘ইমার্জেন্সি লয়ার্স’ জানায়, রবিবার উত্তর কর্দোফান প্রদেশের সুদ্রি লোকালয়ের একটি বাজারে এই ড্রোন হামলা চালানো হয়। হামলার সময় বাজারটি সাধারণ মানুষের উপস্থিতিতে জনাকীর্ণ ছিল। সংস্থাটি আশঙ্কা করছে, গুরুতর আহতদের সংখ্যা বিবেচনায় নিহতের তালিকা আরও দীর্ঘ হতে পারে।

মানবাধিকার সংস্থাটির বিবৃতিতে বলা হয়, জনবহুল এলাকায় ড্রোনের ক্রমাগত ব্যবহার বেসামরিক জীবনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে। এটি যুদ্ধের এমন এক ভয়াবহ বিস্তার যা ওই অঞ্চলের অবশিষ্ট স্বাভাবিক জীবনকেও হুমকির মুখে ফেলেছে।

‘ইমার্জেন্সি লয়ার্স’ তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) দাবি করেছে যে, এই হামলাটি সুদানি সেনাবাহিনীর ড্রোন দ্বারা পরিচালিত হয়েছে। তবে সেনাবাহিনীর দুই উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এপি-কে জানান, তারা কোনো বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেন না। সেনাবাহিনী এই হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।

সুদানে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া এই যুদ্ধ এখন তৃতীয় বছরে পদার্পণ করতে যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, এখন পর্যন্ত অন্তত ৪০,০০০ মানুষ নিহত হয়েছেন। তবে অনেক প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুদ্ধের ফলে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।

মাত্র এক সপ্তাহ আগে উত্তর কর্দোফানের রাহাদ শহরের কাছে বাস্তুচ্যুত পরিবারবাহী একটি গাড়িতে ড্রোন হামলায় ৮ শিশুসহ ২৪ জন নিহত হন। তার আগের দিন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একটি ত্রাণবাহী বহরেও হামলা চালানো হয়েছিল।

জাতিসংঘের মানবাধিকার কমিশন সম্প্রতি জানিয়েছে, কর্দোফান অঞ্চলটি বর্তমানে যুদ্ধের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। উভয়পক্ষের বিরুদ্ধেই যুদ্ধাপরাধ এবং নৃশংসতার অভিযোগ উঠেছে। বিশেষ করে গত অক্টোবরে দারফুর অঞ্চলে আরএসএফ-এর অভিযানে মাত্র তিন দিনে ৬,০০০-এর বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং একে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে অভিহিত করেছে।

সূত্র: এপি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস