সোমবার ১২ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
Advertise with us

রাজধানীতে ছিটকে পড়ে নারীর মৃত্যু

  |   বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজধানীতে ছিটকে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর তুরাগ এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা থেকে ছিটকে পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম মুক্তা আক্তার (২১)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে তুরাগের মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে দুপুর পৌনে ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের লিমন হোসেন এর স্ত্রী মুক্তা আক্তার। তাদের গ্রামের বাড়ি বরগুনায়। নিহতের বাবার নাম আব্দুল জলিল। বর্তমানে উত্তরা ফায়দাবাদ এলাকায় ভাড়াবাসায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন নিহতের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের স্বামী লিমন জানিয়েছেন, তারা সকালে স্বামী স্ত্রী দুজনে মার্কেটে দর্জির দোকানে গিয়েছিলেন। সেখানে কাপড়চোপড় দিয়ে বাসায় চলে আসেন। পরে স্ত্রী মুক্তা আক্তার কিছু কেনাকাটার জন্য উত্তরা হাউজবিল্ডিং মার্কেটের উদ্দেশ্যে বের হয়।  লিমন বলেন, আধাঘণ্টা পর সংবাদ পাই সে আহত হয়েছে, তাকে বাংলাদেশ মেডিকেলে নেয়া হচ্ছে। পরে আমি হাসপাতালে গিয়ে উদ্ধারকারী অটোরিকশার চালকের কাছ থেকে জানতে পারি, মুক্তা তার ব্যাটারিচালিত অটোরিকশায় হাউজ বিল্ডিং যাচ্ছিলেন, তাদের অটোরিকশাটি মেট্রোরেল স্টেশন উত্তরা সেন্টার উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেটকার থেকে ছিনতাইকারীরা তার হাতে থাকা ব্যাগ টি টান দিয়ে নিয়ে যায়। সে সময়ে তিনি চলন্ত রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি বলেন, বরগুনায় তার বাবা’র বাড়ীতে ঈদ করার কথা ছিল, এ জন্য সে খুবই খুশি ছিল।  ঈদের পরদিন সেখানে যাওয়ার জন্য প্রয়োজনীয় কেনাকাটা করতে যাওয়ার পথে ঘটনার শিকার হন। ছিনতাইকারীরা তাকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস