আপডেট

x

কুলাউড়াবাসী সহ সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক- ফাহাদ চৌধুরী

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১০:২১ অপরাহ্ণ | 453

কুলাউড়াবাসী সহ সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক- ফাহাদ চৌধুরী

অন্ধকার দূর করবে মুক্তির আলোকবর্তিকায়, মানুষ সেই প্রত্যাশায় নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।

অনলাইন গণমাধ্যম ২৪টুডে নিউজ.কমের সম্পাদক ও ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রভাষক- আফাজুর রহমান চৌধুরী (ফাহাদ) কুলাউড়া উপজেলাবাসীসহ সকল গণমাধ্যমকর্মী, শিক্ষক, সমাজকর্মী, দেশ ও প্রবাসে বসবাসরত সকল পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত জন-শুভাকাঙ্খী সহ সকল কে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

২৪টুডেনিউজকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় প্রভাষক- ফাহাদ চৌধুরী বলেন, মানুষের জীবন থেকে চিরতরে হারিয়ে গেলো সুখ ও দুঃখের ভরা একটি বছর। ২০২৫ সালের সকল চাওয়া পাওয়াকে অতীত করে আগামী প্রত্যষে আরেকটি বছরের নতুন সূর্যোদয় হবে। সেই বছরটিতে যেন প্রাপ্তিতে ভরপুর হয় সবার জীবন। এ থেকে সব মানুষ মুক্তি পেয়ে একটি সুখী সমৃদ্ধশালী সুন্দর পৃথিবী যেন গড়তে পারি এই হোক ইংরেজি নববর্ষের শুরুতে আমাদের সকলের শপথ।

সেই সাথে পুরাতন বছরের দুঃখ, হতাশা ভুলে আমার জন্মভূমি কুলাউড়া সদর ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের আগামীর দিন হোক আরো সুন্দর ও বর্ণীল। নতুন বছরের দিনগুলো কেটে যাক অনাবিল শান্তিতে। সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক সবার জীবন । সকলকে নতুন বছরের শুভেচ্ছা।

শুভ ইংরেজি নববর্ষ -২০২৬।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com