বুধবার ১৫ জুলাই, ২০২৬ | ৩১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

দাম কমলো এলপিজি’র ১২ কেজি মিলবে ১১শ ৭৮ টাকায়

  |   রবিবার, ০২ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ২৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দাম কমলো এলপিজি’র ১২ কেজি মিলবে ১১শ ৭৮ টাকায়

এবার ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম কমলো ২৪৪ টাকা। ফলে ১৪২২ টাকার সিলিন্ডার এখন মিলবে ১ হাজার ১৭৮ টাকায়।

রোববার (২ এপ্রিল) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংবাদ সম্মেলন করে নতুন এ মূল্য নির্ধারণের ঘোষণা দেয়।

ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১ হাজার ১৭৮ টাকা। এছাড়া সাড়ে ৫, সাড়ে ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২২,২৫, ৩০,৩৩, ৩৫ এবং ৪৫ কেজি সিলিন্ডারে দাম কমানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সাড়ে ১২ কেজির দাম ১২২৮ টাকা, ১৫ কেজির দাম ১৪৭২ টাকা, ১৬ কেজির সিলিন্ডারের দাম ১৫৭১ টাকা, ১৮ কেজির দাম ১৭৬৭ টাকা, ২০ কেজির দাম ১৯৬৩ টাকা, ২২ কেজির দাম ২১৬০ টাকা, ২৫ কেজির দাম ২৪৫৪ টাকা, ৩০ কেজির দাম ২৯৪৫ টাকা, ৩৩ কেজির দাম ৩২৪০ টাকা, ৩৫ কেজির দাম ৩৪৩৬ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারে দাম নির্ধারণ করা হলো ৪ হাজার ৪১৮ টাকা।

সমন্বয়কৃত এ মূল্য ২ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে প্রযোজ্য ও কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

একইসঙ্গে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মুসকসহ প্রতি লিটার ৫৪ দশমিক ৯০ টাকা সমন্বয় করা হয়েছে। তবে সরকারি এলপিজির সঙ্গে ইআরএল/ আরপিজিসিএল এর সংশ্লিষ্টতা না থাকায় এবং সরকারি এলপিজির মূল্য সমন্বয়ের সংগে সৌদি সিপির সংশ্লিস্টতা না থাকায় সরকারি পর্যায়ে এলপিজির মূল্য অপরিবর্তিত থাকবে।

নতুন দাম ঘোষণা করে বিইআরসির চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেন, ‘আন্তর্জাকিত বাজারে দাম কমায় দেশের বাজারে দাম কমানো হয়েছে। এই সমন্বয়ের ফলে রমজানে মানুষের কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে।’ এর আগে, মার্চে এলপিজি ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস