বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা

স্থানীয় একটি প্লাজার সামনে ঝালমুড়ি বিক্রি করছিলেন মো. সেলিম মিয়া। তাঁর ঝালমুড়ি বিক্রির পুরোনো গাড়িটি ভেঙে যাওয়ায় এক জায়গায় দাঁড় করিয়েই কোনোভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন তিনি। সেখানে ঝালমুড়ি খেতে গিয়ে সেলিমের সঙ্গে দেখা হয় স্কুলজীবনের সহপাঠী নুরুল ইসলাম খান বাবলার। কথার একপর্যায়ে বাবলা জানতে পারেন, সেলিম তাঁরই স্কুলজীবনের বন্ধু।

কুলাউড়া ভূমি অফিসের কাছে বসবাসকারী সেলিমের সংসারে রয়েছেন বৃদ্ধ মা, স্ত্রী ও ছোট ছেলে। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন ঝালমুড়ি বিক্রি। ব্যবসা শুরুর এক বছরের মধ্যেই গাড়িটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন তিনি। বন্ধুর এমন অসহায়ত্বের কথা শুনে এগিয়ে আসেন বাবলা। নিজে উদ্যোগ নিয়ে এসএসসি ১৯৯৪ ব্যাচের বন্ধুদের সহযোগিতায় সেলিমের জন্য তৈরি করে দেন ঝালমুড়ি বিক্রির একটি নতুন গাড়ি।

২৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় বন্ধুদের উপস্থিতিতে নবনির্মিত গাড়িটি সেলিমের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মিশকাত মজিদ রুহিন, তাফহীম আহমদ শিমুল, সাকেল আহমেদ, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, নাসির জামান খান জাকি, নুরুল ইসলাম খান বাবলা, সঞ্জয় দেবনাথসহ অন্য বন্ধুরা।

নতুন গাড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত সেলিম মিয়া বলেন, ‘আমার ব্যবসার বয়স এক বছরও হয়নি। এর মধ্যেই গাড়িটি ভেঙে যায়। নতুন এই গাড়ি পেয়ে আমার অনেক উপকার হয়েছে। বন্ধুদের এই আন্তরিকতা ও ভালোবাসার জন্য আজীবন কৃতজ্ঞ থাকব। কী বলব, ভাষা হারিয়ে ফেলেছি।’

উদ্যোক্তা নুরুল ইসলাম খান বাবলা দেশে ও প্রবাসে অবস্থানরত যেসব বন্ধু সেলিমের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বন্ধুর বিপদের সময়ে সবাই মিলে পাশে দাঁড়াতে পেরে তাঁরা আনন্দিত।

জানা গেছে, নতুন ঝালমুড়ির গাড়িটি তৈরি করতে প্রায় ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে। বন্ধুদের এই সম্মিলিত উদ্যোগ শুধু সেলিমের জীবিকার নতুন অবলম্বনই তৈরি করেনি, বরং বন্ধুত্ব, মানবিকতা ও পারস্পরিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস