বুধবার ২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক
Advertise with us

সারাদেশে ৫০০ টাকায় মাসব্যাপী ইন্টারনেট

  |   রবিবার, ০৬ জুন ২০২১   |   প্রিন্ট   |   ৬২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সারাদেশে ৫০০ টাকায় মাসব্যাপী ইন্টারনেট

টুডে নিউজ ডেস্ক:: সারাদেশে ব্রডব্যান্ডের ৫ এমবিপিএস ইন্টারনেট-এর মাসিক ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে ১০ এমবিপিএস ৮০০ টাকা এবং ২০ এমবিপিএসের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা।

রোববার (৬ জুন) রাজধানীর রমনায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কেন্দ্রীয় কনফারেন্স হলে আয়োজিত প্রান্তিক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট এর ‘এক দেশ এক রেট’ ট্যারিফের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থাটির মহাপরিচালক (সিস্টেম এন্ড সার্ভিস) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ এসব তথ্য জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আফজাল হোসেন, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, কমিশনার (লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং) আবু সৈয়দ দিলজার হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন- আমাদের স্বপ্ন, বাড়ি বাড়ি ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়া। প্রত্যন্ত এলাকার বাড়িও বাদ যাবে না। তিনি উল্লেখ করেন, এখানে অনেক দাবি উঠেছে। আমরা প্রতিটা দাবি বিশ্লেষণ করে আগামী দিনে আরও ইতিবাচক উদ্যোগ নিয়ে আপনাদের সামনে আসব।

আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, দেশের বড় বড় কয়েকটা আইএসপি গত বছর দুয়েক ধরে সারাদেশে ‘এক দেশ এক রেটে-এ ইন্টারনেট সেবা দিয়ে আসছে। এখন সবাই এই সেবা দেবে।

তিনি জানান, জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর হবে। তিনি বিটিআরসির প্রতি আহ্বান জানান, ইন্টারনেটের মতো এনটিটিএন সার্ভিসেরও দাম বেঁধে দেওয়ার। তাহলে ব্যান্ডউইথ পরিবহন খরচ কমবে। আরও কম দামে ইন্টারনেট সেবা বিক্রি করা যাবে।

আইআইজি ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ জুনায়েদ প্রান্তিক পর্যায়ের ব্যবহারকারীদের ঢাকার দামে ইন্টারনেট সেবা পাওয়ায় তাদের অভিনন্দন জানান। এতে করে দেশে বিরাজমান ডিজিটাল বৈষম্য কমবে বলে তিনি মনে করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস