বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

সুয়ারেসের জোড়া গোলে বার্সার রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক   |   রবিবার, ০৪ নভেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   ১৯৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুয়ারেসের জোড়া গোলে বার্সার রোমাঞ্চকর জয়

শক্তিতে অনেক পিছিয়ে থাকা রায়ো ভাইয়েকানোর বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও একসময় হারের শঙ্কায় পড়ে গিয়েছিল বার্সেলোনা। তবে শেষ দিকে দারুণভাগে ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে এরনেস্তো ভালভেরদের দল।

ভাইয়েকানোর মাঠে শনিবার রাতে লিগ ম্যাচটি লুইস সুয়ারেসের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জেতে শীর্ষে থাকা কাতালান ক্লাবটি।

একাদশ মিনিটে ম্যাচের প্রথম সুযোগেই কিছুটা সৌভাগ্যপ্রসূত গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢোকা জর্দি আলবার কাটব্যাক ছোট ডি-বক্সের মুখে পেয়ে সুয়ারেসের নেওয়া শট একজনের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

পিছিয়ে পড়ার পর আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে অবনমন অঞ্চলে থাকা দলটি। ৩৫তম মিনিটে কাঙ্ক্ষিত গোলও পেয়ে যায় তারা। প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে বল ঠিকানায় পাঠান স্প্যানিশ মিডফিল্ডার হোসে পোসো।

৪১তম মিনিটে রাফিনিয়ার সঙ্গে বল দেওয়া নেওয়া করে সুয়ারেসের জোরালো শট পোস্টে লাগলে বিরতির আগে আর এগিয়ে যাওয়া হয়নি বার্সেলোনার।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও রাফিনিয়া লক্ষ্যভ্রষ্ট শট নিলে বার্সেলোনার আবারও এগিয়ে যাওয়ার সহজ সুযোগ নষ্ট হয়। এরপরই ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে তুলে নিয়ে উসমান দেম্বেলেকে নামান কোচ।

অন্যদিকে, বদলি হিসেবে মাঠে নামার এক মিনিটের মধ্যে স্বাগতিকদের এগিয়ে নেন আলভারো গার্সিয়া। ৫৭তম মিনিটে রাউল দে তমাসের হেড পোস্টে লাগলে ফিরতি বল অনায়াসে ফাঁকা জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার। মাঠে নামার পর বলে এটাই ছিল তার প্রথম ছোঁয়া।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস