বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬ | ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। ২০১৮ সালের একটি ঘটনার প্রায় আট বছর পর ১৫ নভেম্বর (রবিবার) মামলাটি দায়ের করা হয়।

উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় শাহীনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে বেড়াতে আসেন কুলাউড়ার সাবেক এমপি এম এম শাহীন। এরপর ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত রোববার কুলাউড়া থানায় তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এম এম শাহীন বিষয়টি জানিয়ে উল্লেখ করেন, তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনের পাশাপাশি দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৪২৭/৪৩৬/৩৮০/১০৯ ধারায় মামলা করা হয়েছে।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ঘটনাটি ঘটেছে ২৮ ডিসেম্বর ২০১৮, সন্ধ্যা ৭টায়। অথচ দীর্ঘ প্রায় আট বছর পর, ১৫ নভেম্বর ২০২৬ তারিখে আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো।’

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম বলেন, আসামি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য বিভিন্নভাবে চেষ্টা চলছে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এম এম শাহীন। একই বছরের পরবর্তী নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি। ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোট থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন। পরে বিএনপিতে ফিরে আসেন। এক-এগারোর পর দলটির সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। ২০১৮ সালে বিএনপির মনোনয়ন না পেয়ে বিকল্পধারায় যোগ দিয়ে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করেন। ২০২৪ সালেও স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন। পরে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যান।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এম এম শাহীনের নির্দেশে অজ্ঞাতনামা ব্যক্তিরা কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা ও ভাঙচুর করেন। পরে কার্যালয়ের জিনিসপত্র লুট করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে বিএনপির নির্বাচনী কার্যালয় ও নেতা-কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ এবং নেতা-কর্মীদের গ্রেপ্তার করিয়ে হয়রানি করার অভিযোগও করা হয়েছে।

এদিকে গত সোমবার সন্ধ্যায় কুলাউড়া উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে পৌর শহরে একটি মিছিল হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এম এম শাহীনের বিরুদ্ধে স্লোগান দেন নেতা-কর্মীরা।

স্বজনদের তথ্যানুযায়ী, এম এম শাহীন ৯ নভেম্বর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস