বৃহস্পতিবার ১৫ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
Advertise with us

হামলায় রক্তাক্ত বরকত উল্লাহ বুলু,স্ত্রীসহ আহত ৬

  |   রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হামলায় রক্তাক্ত বরকত উল্লাহ বুলু,স্ত্রীসহ আহত ৬

টুডে নিউজ ডেস্ক::

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ওপর হামলা হয়েছে।নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লা মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে শনিবার বিকালে তার ওপর হামলা হয়।

ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।প্রথমে নাথেরপেটুয়া ভুইয়া মেডিকেল কলেজ হাসপাতাল,পরে আশঙ্কাজনক অবস্থায় বুলুকে ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

তিনি বলেন,মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু স্ত্রীসহ আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন।বুলু ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।হামলায় আরও আহত হয়েছেন বিপুলাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন।

বরকত উল্লাহ বুলুর ছেলে বলেন,নোয়াখালী থেকে ফেরত আসার পথে হামলায় মা ও বাবা দুজনই গুরুতর আহত হয়েছেন।জয় বাংলা স্লোগান দিয়ে দেড় শতাধিক আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এ হামলা করেছে।তাদের ওপর লোহার রড ও লাঠিসোটা দিয়ে হামলা করে।এতে বাবার মাথা ফেটে রক্ত ঝরছে,সম্ভবত তার ডান হাতও ভেঙে গেছে।

তিনি জানান,সঙ্গে থাকা চারজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন-মোস্তফা,রাজু, ফারুক,গাড়িচালক আলী।

নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাওহার ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,হামলার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই।সেখানে গিয়ে হামলাকারীদের খুঁজে পাইনি।তবে কারা উনার ওপর হামলা করেছে এটা এখনো নিশ্চিত নই।এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস