মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বই পড়ার বিকল্প নেই, ইউএনও মহিউদ্দিন

  |   শনিবার, ২৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বই পড়ার বিকল্প নেই, ইউএনও মহিউদ্দিন

প্রযুক্তিতে আসক্ত হওয়ায় বই পড়ার আগ্রহ কমে গেছে তরুণ-তরুণীদের মধ্যে। এ থেকে আমাদের সকলকে বেরিয়ে আনতে আদর্শ পাঠাগা’র অগ্রনী ভূমিকা রাখছে।তাছাড়া নিজের ভবিষ্যৎ গড়তে বই পড়ার বিকল্প কিছু হতে পারে না।সেই সাথে জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে যেতে বই অনেক গ্রুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমন মন্তব্য করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মহিউদ্দিন।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ৩শতাধিক শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক আদর্শ পাঠাগার কুলাউড়ার ভূয়সী প্রসংশা করে আরো বলেন, তথ্যপ্রযুক্তির বর্তমান যুগে নতুন প্রজন্মকে বই পড়া ও সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করতে পাঠাগারের এই আয়োজন কার্যকর অবদান রাখবে- এ আমার দৃঢ় বিশ্বাস।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে ‘আদর্শ পাঠাগার বইপড়া উৎসবর উদ্যোগে পৌরসভার মিলনায়তনে বই বিতরণ অনুষ্ঠানে ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. এমদাদুল ইসলাম ভুট্টোর সভাপতিত্বে এবং আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রভাষক মো. খালিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরমচাল উচ্চবিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হক, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. বদরুজ্জামান সজল, কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক সিপার আহমদ, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, প্রভাষক মোহাম্মদ কামরুজ্জামান, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপক মো. এনাম উদ্দিন, বিশিষ্ট লেখক ও কলামিস্ট এএফএম ফৌজি চৌধুরী, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুক্তাদির হোসেন, কবি ও প্রাবন্ধিক ভানু পুরকায়স্থ, দৈনিক সংবাদ প্রতিদিন ও সিলেটের দৈনিক বিজয়ের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি সাংবাদিক ইউসুফ আহমদ ইমন, ভাটেরা গার্লস্ স্কুলের প্রধান শিক্ষক কাওসার আহমদ মুন্না প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, পেশাজীবি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩ শতাধিক পাঠকের মধ্যে বইপড়া উৎসবের পরীক্ষার জন্য লেখক মো. খালিক উদ্দিনের লেখা ‘প্রেরণার গল্প’বইটি বিতরণ করা হয়।

লেখক মো. খালিক উদ্দিন জানান, এ বই থেকে মৌলিক তথ্য সম্বলিত ১০০টি জ্ঞানমূলক প্রশ্নে আগামী ১৭ মে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নেওয়া সকল প্রতিযোগিকে মূল্যবান উপহার বই দেওয়ার পাশাপাশি সেরা ১০০ জন পাঠককে নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস