
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১১ বার পঠিত | পড়ুন মিনিটে

মৌলভীবাজারের কুলাউড়ায় ‘জিয়নকাঠি সাহিত্য সংসদের’ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সুপ্রিম কোর্টের আইনজীবী ও কবি মোস্তফা মহসীন সভাপতি, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও লেখক মো. খালিক উদ্দিন সাধারণ সম্পাদক এবং সাংবাদিক রফিকুল ইসলাম মামুনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ‘জিয়নকাঠির সজীব ছোঁয়ায়, জাগুক জীবন, জাগুক সমাজ’—এই প্রত্যয়কে সামনে রেখে গঠিত কমিটির প্রেসিডিয়াম সদস্যরা হলেন—কবি ও কলামিস্ট এ. এফ. এম. ফৌজি চৌধুরী, শিক্ষক ও আবৃত্তিকার মাজহারুল ইসলাম রুবেল, আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফা পাভেল, কথাসাহিত্যিক শহিদুল ইসলাম তনয়, শিক্ষক ও সংগঠক সেলিম আহমেদ, সংগঠক ও সাহিত্যানুরাগী তোফায়েল আহমেদ ডালিম এবং শিক্ষক ও কবি সঞ্জয় দেবনাথ। এছাড়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শিক্ষক ও কবি এম. এস. আলী, শিক্ষক ও কলাম লেখক তাহমিনা আক্তার, প্রভাষক মো. আজিজুর রহমান ও সোহেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাদিয়া নওশীন চৌধুরী ও শাহরিয়ার চৌধুরী, দপ্তর সম্পাদক কাওছার আহমদ চৌধুরী সাব্বির, সাহিত্য ও গবেষণা সম্পাদক আশরাফুল ইসলাম খাঁন হিরো, প্রকাশনা সম্পাদক সাবিনা ইয়াসমিন, প্রচার সম্পাদক এইচ. ডি. রুবেল, সাংস্কৃতিক সম্পাদক বিপুল চন্দ্র দাস, তথ্য ও জনসংযোগ সম্পাদক জহিরুল ইসলাম কর্ন, অর্থ সম্পাদক ইফতেখার হোসেন চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক জিয়াউর রহমান ফরিদ, মানবাধিকার সম্পাদক মো. কামরুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক ময়নুল ইসলাম পংকি, মাল্টিমিডিয়া সম্পাদক শামসুদ্দিন বাবু, নারী অধিকার বিষয়ক সম্পাদক জয়শ্রী পাল, পাঠাগার বিষয়ক সম্পাদক রাজিজুর রহমান রুজেল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন অনি এবং আন্তর্জাতিক সম্পাদক মিনহাজ মান্না।
সংসদের সভাপতি অ্যাডভোকেট মোস্তফা মহসীন বলেন, “জিয়নকাঠি সাহিত্য সংসদ” শুধু একটি সংগঠন নয়, এটি আমার কাছে একটি অনুভবের নাম। প্রায় দুই যুগের এই পথচলাকে আরও বেগবান করতে আমরা তরুণ ও প্রবীণ সাহিত্যিকদের মেলবন্ধনে কাজ করব। তিনি জানান, খুব শিগগিরই সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে আলোচনা করে সংগঠনের উপদেষ্টা বোর্ড গঠন করা হবে। পাশাপাশি নির্বাহী সদস্যদের তালিকাও প্রকাশ করা হবে।
সাধারণ সম্পাদক মো. খালিক উদ্দিন বলেন, সাহিত্যের প্রচার ও নতুন লেখক তৈরিতে আমরা আগামীতে পাঠচক্র, কবিতা আবৃত্তি, পুঁথিপাঠ ও প্রকাশনাধর্মী কার্যক্রম জোরদার করব। আশা করি, এসব উদ্যোগ কুলাউড়ার সাহিত্যাঙ্গনে সাহিত্যচর্চার শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মূল্যবোধের অবক্ষয়ের কবল থেকে রক্ষায়ও এসব কার্যক্রম ভূমিকা রাখবে।
সাহিত্যাঙ্গনে দীর্ঘদিনের পরীক্ষিত, সক্রিয় ও ত্যাগী সংগঠকদের পাশাপাশি নতুন প্রজন্মের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই কমিটি কুলাউড়ার সাহিত্যচর্চায় নতুন গতি সঞ্চার করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
