সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান
Advertise with us

বিশ্বনাথে মানসিক ভারসাম্যহীন নারীর সেই শিশুর ঠাঁই হলো যেখানে

কামরুল হাসান, বিশ্বনাথ প্রতিনিধি   |   সোমবার, ০৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বনাথে মানসিক ভারসাম্যহীন নারীর সেই শিশুর ঠাঁই হলো যেখানে

অবশেষে সিলেটের বিশ্বনাথে মানসিক ভারসাম্যহীন মায়ের গর্ভে জন্ম নেওয়া সেই কন্যাশিশুটিকে আশ্রয় মিলেছে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ছোটমনি নিবাসে।

উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার (৪ মে) বিকাল ৩টা ৪৫ মিনিটে শিশুটিকে সিলেটের বাগবাড়ি এলাকায় অবস্থিত ছোটমনি নিবাসে প্রেরণ করা হয়। এর আগে ১ মে বিশ্বনাথ বাজারের যাত্রী ছাউনিতে মানসিক ভারসাম্যহীন এক নারী ফুটফুটে কন্যাশিশুর জন্ম দেন। ঘটনার পর স্থানীয় প্রশাসনের সহায়তায় মা ও নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

শিশুটিকে ছোটমনি নিবাসে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিশু কল্যাণ বোর্ডের সভাপতি সুনন্দা রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ এবং উপজেলা শিশু কল‌্যান বোর্ডের সদস‌্য ও সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম।

এ সময় শিশুটিকে নতুন জামা ও বিছানার সামগ্রী উপহার দেওয়া হয়। শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, শিশুটি জন্ম নেওয়ার পর থেকেই তার অভিভাবকত্ব নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর সক্রিয় ভূমিকা রাখে। প্রথমে একাধিক নিঃসন্তান দম্পতি শিশুটিকে দত্তক নেওয়ার আবেদন করলেও যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ স্বার্থ বিবেচনায় তাকে ছোটমনি নিবাসে পাঠানোর সিদ্ধান্ত নেয় উপজেলা শিশু কল্যাণ বোর্ড।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস