বুধবার ১৪ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
Advertise with us

৪ টাকার সিগারেট ৫ টাকায় বিক্রি,পুলিশের অভিযান

নিউজ ডেস্ক   |   বুধবার, ০৭ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৪ টাকার সিগারেট ৫ টাকায় বিক্রি,পুলিশের অভিযান

রাজধানীর যাত্রাবাড়ী, ভাটারা, রূপনগর ও রূপগঞ্জ থানা এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর কয়েকটি শ্রেণির সিগারেট বেশি দামে বিক্রির অপরাধে ১৪জন বিক্রেতাকে আটক করেছে রূপনগর, যাত্রাবাড়ী, ভাটারা ও রূপগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার বেলা ১২টার দিকে যাত্রাবাড়ী থানার মৃধাবাড়ী মাদরাসা বাজার ও মেন্দিবাড়ী এলাকার ৬ জনকে আটক করে যাত্রাবাড়ী থানা পুলিশ। আটককৃতরা হলেন (১) মোঃ আজাদ, আজাদ ষ্টোর, (২) মোঃ রফিক, ৩) মোঃ হাসান, (৪) মোঃ সফিউল্লাহ, (৫) মোঃ ইমন ও (৬) মোঃ কালাম। অভিযান পরিচালনা করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মোঃ জাহিদ। অপরদিকে বেলা ৩টার দিকে রূপনগর থানাধীন দুয়ারীপাড়া মোড়, বটতলা ওুয়ারীপাড়া ডিগ্রী কলেজ এলাকা থেকে ৫জনকে আটক করে রূপনগর থানা পুলিশ। আটককৃতরা হলেন (১) মোঃ খালেক, (২) মোঃ মাকসুদ মিয়া, (৩) মোঃ রুবেল, (৪) আঃ সাত্তার ও (৫) মোঃ নাজমুল হোসেন। অভিযান পরিচালনা করেন রূপনগর থানার উপ-পরিদর্শক মোঃ আজগর আলী।
গত সোমবার বেলা ২টায় ভাটারা থানাধীন ১০০ ফিট নতুন বাজার এলাকায় মো: আসরাফ কে আটক করে ভাটারা থানা পুলিশ। অভিযান পরিচালনা করেন উপ-পরিদর্শক মোঃ জাফর।

নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানার অধীনে মইকুলি বাসষ্ট্যান্ডে বেলা ১.৩০ ঘটিকার সময় ন্যায্যমূল্য থেকে অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রির দায়ে ৫জন বিক্রেতাকে আটক করে রূপগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন ১।রবউিল ২।কামাল ৩।শরফি ৪।মোস্তাফা ৫।দলেোয়ার

পুলিশ জানায় সিগারেট ভোক্তাদের অভিযোগ এবং বেশি দামে সিগারেট বিক্রির সত্যতা নিশ্চিত হয়ে পৃথক পৃথক অভিযানে এসব বিক্রেতারে আটক করা হয়। পরে যাত্রাবাড়ী, রূপনগর, ভাটারা ও রূপগঞ্জ এলাকার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃত্ববৃন্দের অনুরোধে এবং পরবর্তীতে বেশি দামে আর সিগারেট বিক্রি না করার বিক্রিত মুচলেকা নিয়ে আটককৃত বিক্রেতারে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, বেশ কিছুদিন যাবত সিগারেট ভোক্তারা অভিযোগ করে আসছেন যে, সরকার কর্তৃক নির্ধারিত ৪ টাকা মূল্যের পাইলট, ডার্বি ও হলিউড সিগারেট রীতিমত ৫ টাকা রে বিক্রি করে আসছেন আটককৃত সিগারেট বিক্রেতারা। এই অভিযোগের সত্যতা যাচাইয়ে আটককৃত বিক্রেতারে দোকান থেকে একাধিক ক্রেতার মাধ্যমে ৪ টাকা মূল্যের কয়েকটি পাইলট, ডার্বি ও হলিউড সিগারেট ৫ টাকা দামে কিনে বেশি দামে সিগারেট বিক্রির বিষয়টি নিশ্চিত করা হয়।

বেশি দামে সিগারেট বিক্রির সত্যতা পাওয়ার পর ঐ বিক্রেতারে আটক করা হয়। আটককৃত বিক্রেতারা পরবর্তীতে বেশি দামে সিগারেট বিক্রি করবেন না এই মর্মে ১টি লিখিত মুচলেকা দিলে তারেকে ছেড়ে দেয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস