বৃহস্পতিবার ১৫ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
Advertise with us

হাফেজ তাকরিমকে ধর্ম প্রতিমন্ত্রীর অভিনন্দন

  |   শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাফেজ তাকরিমকে ধর্ম প্রতিমন্ত্রীর অভিনন্দন

টুডে নিউজ ডেস্ক::

৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের প্রতিযোগী হাফেজ সালেহ আহমদ তাকরিম।এজন্য তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে সৌদি আরবের মক্কা আল মোকাররমায় পবিত্র মসজিদুল হারামে বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।সেখানে তাকরিমের হাতে ১ লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার,সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতিনিধি হিসেবে তার উপদেষ্টা এবং মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ,দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড.আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেজ ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

হাফেজ তাকরিম বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টায় দেশে ফেরে। সে সময় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের পক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের পক্ষে অভিনন্দন জানান দ্বীনি দাওয়াত বিভাগের পরিচালক মো.আনিসুর রহমান সরকার।ইতোপূর্বে হাফেজ তাকরিম ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম এবং আলজেরিয়ায় অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় সপ্তম স্থান অধিকার করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস