বুধবার ১৪ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
Advertise with us

শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সদর

শ্রীমঙ্গল প্রতিনিধি   |   সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৬৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সদর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে শ্রীমঙ্গল পৌরসভাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীমঙ্গল সদর ইউনিয়ন।
ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক,  শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি আহমেদ ফারক মিল্লাদ প্রমুখ।
এর আগে গত ১১ সেপ্টেম্বর উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১০টি দল নিয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়।
আয়োজকরা জানিয়েছে, উপজেলা পর্যায়ে শ্রীমঙ্গলের মত পুরো জেলায় এ ধরণের টুর্নামেন্ট হয়েছে। সব উপজেলার চ্যাম্পিয়ন দল নিয়ে জেলা পর্যায়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস