বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

মেসিদের কাঁদিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক   |   বুধবার, ০৩ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ১১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেসিদের কাঁদিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে কোপা আমেরিকার সেমিফাইনাল থেকে বিদায় নিল আর্জেন্টিনা। সেই সঙ্গে শেষ হয়ে গেল মেসির আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বপ্ন। এই জয়ের ফলে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করলো ব্রাজিল।

বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৬টায় বেলো হরিজন্তে স্টেডিয়ামে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে খেলাটি শুরু হয়। এদিন ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে একের এর এক আক্রমণ করতে থাকে ব্রাজিলের খেলোয়াড়রা। ম্যাচের ৪ মিনিটের গোলের সুযোগ পায় ব্রাজিল। কিন্তু সে যাত্রায় আর্জেন্টিনাকে রক্ষা করেন গোলরক্ষক আরমানি।

অবশেষে ম্যাচের ১৯ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় ব্রাজিল। গ্যাব্রিয়েল জেসুস গোল করে ব্রাজিলকে লিড এনে দেন। ব্রাজিলের অধিনায়ক দানি আলভেস দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল সামনে বাড়ান রবার্তো ফিরমিনোর উদ্দেশ্যে। যিনি বল রিসিভ না করে সরাসরি নিচু পাস দেন ডি-বক্সে ফাঁকায় দাঁড়ানো গ্যাব্রিয়েল জেসুসের উদ্দেশ্যে। জেসুসের জোড়ালো শট আর্জেন্টিনার গোলরক্ষককে পরাস্ত করেন।

ম্যাচের ২৯ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। মেসির ফ্রি কিক থেকে আসা বল আগুয়েরা হেড করলে বল পোস্টে লেগে ফিরে আসে। ফলে গোলবঞ্চিত হয় মেসিরা। ফলে এক গোলে এগিয়ে থেকে বিরতি যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল কুতিনহো। কিন্তু তিনি গোল করতে ব্যর্থ হন। ৫৭ মিনিটে আরেক গোলের সুযোগ নষ্ট হয় আর্জেন্টিার। মেসির শট পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্টো ফিরমিনো। গেব্রিয়েল জেসুস আর্জেন্টিনার ডিফেন্ডারদের কাটিয়ে বল দেন ফিরমিনোকে। তার শট আরমানিকে পরাস্ত করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস