বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

বাংলাদেশের বিশ্বকাপ দলরে নাম ঘোষণাঃবাদ পড়েছেন মাহমুদউল্লাহ

  |   বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশের বিশ্বকাপ দলরে নাম ঘোষণাঃবাদ পড়েছেন মাহমুদউল্লাহ

টুডে নিউজ ডেস্ক::

আসছে অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।তার আগে আইসিসি ১৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণার সময় নির্ধারণ করেছে।আইসিসির বেঁধে দেয়া সময়ের একদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষণা করল টি-টোয়েন্টি বিশ্বকাপের জাতীয় দল।

বুধবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বিশ্বকাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।সেই দলেই জানা যায়,মাহমুদউল্লাহ থাকছেন না দলে।মাঠে ব্যাট হাতে তার বাজে পারফরম্যান্সই সর্বনাশ করে দিয়েছে।উঁচু গলায় তার হয়ে কথা বলার মানুষটিও নেই।খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও অভিজ্ঞ এই ক্রিকেটারকে সম্মানের সঙ্গে বিদায় দেওয়ার পথ খুঁজছিলেন।তাকে বিশ্বকাপের দলেই রাখা হলো না শেষমেশ।

ইঙ্গিতটা অবশ্য আগে থেকেই মিলছিল।গতকাল সংবাদ সম্মেলনে পাপন আভাস দিচ্ছিলেন,কম্বিনেশনের কারণে হয়তো জায়গা নাও হতে তার।অবশেষে সে আভাসটাই সত্যি হলো।বিশ্বকাপ দলে জায়গা হলো না তার।

শুধু তিনিই নন,এশিয়া কাপে খেলা নাঈম শেখও বাদ পড়েছেন এই দলে।কোনো ম্যাচ না খেলা পারভেজ হোসেন ইমনও জায়গা হারিয়েছেন।

তাদের জায়গায় দলে ফিরেছেন চোট থেকে সেরে ওঠা লিটন দাস,নুরুল হাসান সোহান ও ইয়াসির আলি রাব্বি।শরিফুল ইসলামও চোট থেকে সেরে উঠেছেন।তবু তার বিশ্বকাপের দলে থাকা হয়নি।আছেন স্ট্যান্ডবাই দলে,দৈব দুর্বিপাকে ঢুকবেন দলে।লেগ স্পিনার রিশাদ হোসেনও আছেন স্ট্যান্ড বাই হিসেবে।এশিয়া কাপে দুই নো বল করে আলোচিত শেখ মেহেদি,আর দলে ফেরার গুঞ্জনে থাকা সৌম্য সরকারও আছেন এই স্ট্যান্ড বাইয়ের তালিকায়।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড-

লিটন দাস,সাকিব আল হাসান (অধিনায়ক),আফিফ হোসেন ধ্রুব,নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন,ইয়াসির আলি রাব্বি,সাব্বির রহমান,মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান,তাসকিন আহমেদ,এবাদত হোসেন,হাসান মাহমুদ,সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত,নাসুম আহমেদ।

স্ট্যান্ড বাই : শরিফুল ইসলাম,রিশাদ হোসেন,শেখ মাহেদী হাসান ও সৌম্য সরকার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস