শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

ওয়ার্নের বায়োপিক নির্মাণকে অসম্মানজনক বলেছেন দুই কন্যা

  |   শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওয়ার্নের বায়োপিক নির্মাণকে অসম্মানজনক বলেছেন দুই কন্যা

টুডে নিউজ ডেস্ক::

গত ৪ মার্চ ক্রিকেটবিশ্বকে শোকে স্তব্ধ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমান অস্ট্রেলিয়ার লেগস্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন।তাঁর মৃত্যুর ৬ মাস পরে তাঁকে নিয়ে দুই পর্বের একটি বায়োপিক করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার চ্যানেল নাইন নেটওয়ার্ক। এই বায়োপিক নিয়ে শুরু হয়েছে বিতর্ক।তাদের এই উদ্যোগের নিন্দা জানিয়েছেন ওয়ার্নের সন্তানরা।

তারা এটিকে অসম্মানজনক বলে অভিহিত করেন।

এই চ্যানেল নাইনেই দীর্ঘদিন ধারাভাষ্য দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রয়াত স্পিনার।এবার তাকে নিয়ে নির্মিতব্য বায়োপিকর নাম দেওয়া হয়েছে ওয়ার্নি।সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে,দুই পর্বে শ্রদ্ধা জানানো হবে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ক্রিকেটারকে।চ্যানেল নাইনই ছিল তাঁর জীবন। ২০২৩ সালে মুক্তি পেতে চলা এই বায়োপিক অবশ্যই দেখতে হবে।

এরপর এই বায়োপিক নিয়ে ওয়ার্নের দুই সন্তান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।বড় মেয়ে ব্রুক ইনস্টাগ্রামে লিখেছেন,বাবা কিংবা তাঁর পরিবারের প্রতি কোনো শ্রদ্ধা আছে ওদের? চ্যানেল নাইনের জন্যে এত কাজ করেছেন উনি..আর তাঁর মৃত্যুর ৬ মাস পরেই এখন তাঁকে নিয়ে বায়োপিক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে!অসম্মানজনক সিদ্ধান্ত।

আর ছোট মেয়ে সামার লিখেছেন,আমি জানতে চাই, যারা এ ধরনের সিদ্ধান্ত নেয় তাদের কেন মনে হয় যে উদ্যোগটা খুব ভালো? কিছু তো শ্রদ্ধা বজায় থাকুক…।বাবা চলে যাওয়ার পর ৬ মাসও কাটেনি।এর মধ্যেই তারা বায়োপিক বানিয়ে টাকা কামানোর চেষ্টা করছে!

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস