শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার সন্তান প্রসব সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংস্কার হবে গ্রিন গ্যালারিও সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ
Advertise with us

সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংস্কার হবে গ্রিন গ্যালারিও

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংস্কার হবে গ্রিন গ্যালারিও

আসন্ন আইসিসি অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টকে কেন্দ্র করে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য স্টেডিয়ামের প্রয়োজনীয় প্রস্তুতি ও সংস্কারকাজ সম্পন্ন করা হবে।

শনিবার (২৮ নভেম্বর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়।

সভায় বিসিবির পরিচালক ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী অনুর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের ম্যাচগুলোকে সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংস্কারের বিষয়টি উত্থাপন করেন। সভায় তিনি বলেন, বিশ্বমানের এই আসর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্টেডিয়ামের অবকাঠামো ও মাঠের প্রয়োজনীয় সংস্কার দ্রুত শুরু করা জরুরি।

বিসিবির সভাপতি তামিম ইকবালসহ বোর্ডের অন্যান্য পরিচালক এ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন এবং মাঠ সংস্কার ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুমোদন দেন।

সভায় বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন এই স্টেডিয়ামের ‘গ্রিন গ্যালারি’ সংস্কারেরও প্রস্তাব দেন আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (এনএসসি) থেকে গ্রিন গ্যালারি সংস্কারে অর্থ বরাদ্দ না পাওয়া গেলে সিলেট সিটি কর্পোরেশনের নিজস্ব উদ্যোগে এ কাজ সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, আইসিসি অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংস্কারের জন্য অর্থ বরাদ্দ দেওয়ায় বিসিবি সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিসিবির পরিচালক ও ডিসিপ্লিনারি কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়নে অর্থ বরাদ্দ দেওয়ায় বিসিবি সভাপতি ও পরিচালনা পর্ষদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই উদ্যোগ সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস