রবিবার ৮ নভেম্বর, ২০২৬ | ২৩ কার্তিক, ১৪৩৩

Advertise with us

কুলাউড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুলাউড়ায় পালিত হচ্ছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। সমবায়ের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং মানুষের জীবনমান উন্নয়নে সচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হচ্ছে।

এ বছরের সমবায় দিবসের প্রতিপাদ্য— ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’।

দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে সমবায়ের গুরুত্ব, সম্ভাবনা এবং জাতীয় অর্থনীতিতে এর অবদান তুলে ধরা হচ্ছে।দিবসটি উপলক্ষে কুলাউড়া সমবায় অফিসের উদ্যোগে ৮ নভেম্বর রবিবার সকাল ১১ টায় র্যালি ও আলোচনা সভা উপজেলা সমবায় কর্মকর্তা সুনা মহন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভূমি প্রণয় বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু। সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল। উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ। উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক সমবায়ী বদরুল হোসেন খান। সিনিয়র সাংবাদিক মইনুল হক পবন। উপজেলা ইউ সি সি এ লিঃ সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ তাজুল ইসলাম। জেলা বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মনোয়ার হোসাইন। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস