রবিবার ৮ নভেম্বর, ২০২৬ | ২৩ কার্তিক, ১৪৩৩

Advertise with us

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা সম্পর্কে আছেন, এ খবর পুরনো। জুন মাসেই তিনি সোশ্যাল মিডিয়ায় ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, একজনের সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছেন। যদিও সেই সম্পর্ক প্রেম, বাগদান নাকি বিয়ে, তা স্পষ্ট করেননি নীহা।

এবার সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে গিয়ে বিয়ের ইঙ্গিত দিলেন নীহা। রোববার (৮ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তাতে দেখা যায়, পবিত্র কাবার সামনে তাকে জড়িয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন, দুজনেরই মুখ কাবার দিকে। ছবিটি তোলা হয়েছে পেছন থেকে। আরেকটি ছবিতে দুজনের হাত; একে-অপরের হাত ধরে আছেন। আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে কাবা শরীফ।

কাবার সামনে নাজনীন নাহার নীহা ও তার জীবনসঙ্গী। ছবি : অভিনেত্রীর ফেসবুক

ছবির সঙ্গে নিজেই বিয়ের ইঙ্গিত দিলেন নীহা। লিখেছেন, ‘যে অধ্যায়টি আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’

নীহার এই বার্তা থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়, তিনি বিয়ে করেছেন। তারপরও পরিষ্কার হওয়ার জন্য নীহাকে ক্ষুদেবার্তা পাঠানো হয়েছিল। কিন্তু প্রতিবেদনটি প্রকাশের আগ পর্যন্ত তার সাড়া পাওয়া যায়নি।

ফেসবুক পোস্টের ক্যাপশনের একদম শেষে তিনি লিখেছেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’

এর আগে এই ব্যক্তির সঙ্গে নেপালে ঘুরতে গিয়েছিলেন নীহা

এই পোস্টে তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন অনুসারীরা। কিন্তু কার সঙ্গে নতুন জীবন শুরু করলেন নীহা? তার নাম-পরিচয় অবশ্য প্রকাশ করেননি। আগে থেকে গুঞ্জন রয়েছে, এক পাকিস্তানি যুবকের সঙ্গে নাকি নীহার সম্পর্ক। তবে সঙ্গীর পরিচয় নিয়ে এ পর্যন্ত নীরবতাই পালন করছেন অভিনেত্রী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস