রবিবার ৮ নভেম্বর, ২০২৬ | ২৩ কার্তিক, ১৪৩৩

Advertise with us

চার ঘণ্টা পর, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চার ঘণ্টা পর, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি গ্রাম নতুন বরিশল ইউনিয়নে যুক্ত করার প্রতিবাদে রেলপথ ও সড়ক অবরোধের ৪ ঘণ্টা পর কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। জেলা বিএনপির আশ্বাসে রোববার (৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে দাবি পূরণ না হলে আগামী ৩ দিনের মধ্যে আবারও অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

ট্রেন চলাচল স্বাভাবিকের বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিক।

এর আগে, রোববার সকাল সোয়া ৭টা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা এলাকায় রেলপথ ও সড়ক অবরোধ করেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। এতে ট্রেন ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রেলপথ অবরোধের কারণে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী অন্তত ৭টি আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ৬টি গ্রাম নিয়ে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার প্রস্তাবনায় নতুন ইউনিয়নটি গঠিত হয়। তার বাড়ি বরিশল গ্রামে, যা আগে বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল।

 

বাসুদেব ইউনিয়ন থেকে চান্দি, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ি, বৈষ্ণবপুর ও বরিশল গ্রাম বিচ্ছিন্ন করে নতুন বরিশল ইউনিয়নে যুক্ত করার প্রতিবাদে আন্দোলন করে আসছেন এসব গ্রামের বাসিন্দারা। আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বাসুদেব ইউনিয়ন বিএনপির একাংশ।

পরে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা আপাতত ৭২ ঘণ্টার জন্য অবরোধ কর্মসূচি স্থগিত করেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিক জানান, আন্দোলনকারীরা ৪ ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়ায় আটকে থাকা যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাসুদেব ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন বলেন, আমরা নতুন বরিশল ইউনিয়নের সঙ্গে সংযুক্ত হতে চাই না। তার জন্য আজকে সকাল ৭টা থেকে আমরা অবরোধ কর্মসূচি পালন করেছি। জেলা বিএনপির পক্ষ থেকে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ তিনি আসছেন আমরা তার সঙ্গে কথা বলে আপাতত ৭২ ঘণ্টার জন্য আমরা কর্মসূচি প্রত্যাহার করলাম।

তিনি আরও বলেন, আমরা এখন জেলা প্রশাসক কার্যালয়ে সভা করতে যাব। আশা করি সরকার আমাদের দাবি মেনে নেবেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্দেশে এখানে এসেছি। আপনারা আমাদেরকে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছেন এবং আজকে এই মুহূর্ত থেকে আপনাদের আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন।

তিনি আরও বলেন, তবে আমরা আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের ইউনিয়নের পক্ষ থেকে ৫ জন প্রতিনিধি আমাদের সাথে যাবেন। ওইখানে ডিসি সাহেব থাকবে, প্রশাসনের কর্মকর্তারা থাকবে, আমাদের সদরের এমপি মহোদয় থাকবে, আমরা থাকব। আপনাদেরকে নিয়ে আলোচনা করে সুন্দরভাবে কিভাবে সিদ্ধান্ত দেওয়া যায়, আপনাদের আবেগ অনুভূতি কিভাবে মূল্যায়ন করা যায় সেই লক্ষ্যে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেবো।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, বাসুদেব ইউনিয়ন থেকে ৬টি গ্রাম আলাদা করার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা অবরোধ কর্মসূচি পালন করেন। প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস