বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
Advertise with us

‘ইত্যাদি’র বিশেষ পর্ব দেখা যাবে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘ইত্যাদি’র বিশেষ পর্ব দেখা যাবে শুক্রবার

দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব আসে প্রতি মাসে। তবে এবারের পর্বটি একটু ব্যতিক্রম। একেবারে নতুন নয়, বরং আগের বিভিন্ন পর্বের মজার কিছু অংশ দিয়ে সাজানো হয়েছে এটি। বিশেষ এই পর্ব দেখানো হবে শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর বিটিভিতে।

২০১৯ সালের নভেম্বর মাসে প্রচারিত ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছিল পাহাড়ি সৌন্দর্যের রানি বান্দরবানে। ঢেউখেলানো পাহাড়, জলপ্রপাত, নদী, সবুজ অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যে ঘেরা দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র নীলাচলের টাইগার পাহাড়ের চূড়ায় তৈরি করা হয়েছিল অনুষ্ঠানটির বর্ণিল মঞ্চ। সেই পর্বটির কিছু অংশসহ ‘ইত্যাদি’-র কয়েকটি পর্ব থেকে নেওয়া চমৎকার সব দৃশ্য দিয়ে সাজানো হয়েছে এই সংকলিত পর্ব।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান ইত্যাদির বান্দরবান পর্বের একটি নাট্যাংশের মাধ্যমে প্রথম টিভি ক্যামেরার সামনে আসেন। তার সঙ্গে ছিলেন আরেকজন বর্ষীয়ান অভিনেতা মাসুদ আলী খান। দুজনেই পরে প্রয়াত হয়েছেন এবং এটিই তাদের দুজনের জীবনের শেষ অভিনয়। সে অংশটিও থাকছে এবারের পর্বে।

বান্দরবানের ইতিহাস, ঐতিহ্যর পাশাপাশি রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর উপর তথ্যভিত্তিক প্রতিবেদন। এছাড়াও রয়েছে পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী চঞ্চল কান্তি চাকমার ব্যক্তি উদ্যোগে বয়স্ক ভাতা চালুর উপর একটি প্রতিবেদন। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি শিক্ষক পরিবারের উপর একটি শিক্ষামূলক প্রতিবেদন। যে পরিবারের প্রত্যেকেই নিজেরা শিক্ষা গ্রহণ করে অন্যকেও শিক্ষার আলোয় আলোকিত করার ব্রত নিয়েছেন। পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ সমুদ্র সৈকতের পরিবেশের উপর রয়েছে একটি সচেতনতামূলক প্রতিবেদন।

এবারের ইত্যাদিতে বাংলা ও মারমা গানের দু’জন প্রতিষ্ঠিত শিল্পী আঁখি আলমগীর এবং মান মান সিং-এর কণ্ঠে রয়েছে অনুরাগের গান। গানটি লিখেছেন প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। এছাড়াও বান্দরবানের সবুজ-শ্যামল রূপ বৈচিত্র নিয়ে আর একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন ওই জেলার ১১টি নৃগোষ্ঠী ও বাঙালি শিল্পীদের সমন্বয়ে শতাধিক নৃত্যশিল্পী।

নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রূপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে নানি-নাতি, মামা-ভাগ্নে, দর্শকপর্ব ও চিঠিপত্র বিভাগ।

বরাবরের মতোই ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস