মঙ্গলবার ১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত ভূমধ্যসগরে নিখোঁজ সন্তানদের অপেক্ষায় মা-বাবা অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ইতিহাসগড়া টেস্ট জয় প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ঢাকার দুই শর্ত কুলাউড়ায় গ্রেপ্তার হওয়া জান্নাতুল ফেরদৌস বড়লেখায়ও ছাত্রলীগের মিছিলে অংশ নেন
Advertise with us

রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ক্ষমতা গ্রহণের ছয় মাসের মাথায় নারীদের জন্য স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন ব্যবস্থা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন রুটে ‘মহিলা বাস সার্ভিস’ চালু করা হয়েছে। পর্যায়ক্রমে এ সার্ভিসের পরিধি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি)।

মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। বিআরটিসি সূত্র জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা সংযুক্ত করে এসব বাসের রুট নির্ধারণ করা হয়েছে।

বিআরটিসি সূত্র বলছে, মোট ১০টি ডিপোতে বিআরটিসির গোলাপি রঙের এই মহিলা বাস থাকবে। যে ১০টি ডিপো থেকে এ বাসগুলো ছেড়ে যাবে সেগুলো হচ্ছে- মতিঝিল বাস ডিপো, যাত্রাবাড়ী বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপো, মিরপুর বাস ডিপো, নারায়ণগঞ্জ বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, জোয়ারসাহারা বাস ডিপো, গাজীপুর বাস ডিপো, বগুড়া বাস ডিপো এবং চট্টগ্রাম বাস ডিপো।

যেসব স্টপেজে বাস থামবে : বাসগুলো যে স্টপেজগুলোতে যাত্রী তুলবে সেগুলো হলো- নতুন বাজার  (কোকাকোলা)-মতিঝিল রুটে কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্যবাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান। তালতলা-মতিঝিল রুটে বাস থামবে- তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধ মন্দির, মুগদা, কমলাপুর রেল স্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয়ে। ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও রুটে বাস থামবে- ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড় (সায়েদাবাদ), ওয়ারী (বলধা গার্ডেন), গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবনে। মিরপুর ১০-মতিঝিল রুটে বাস থামবে- মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ, পল্টন, মতিঝিলে। মিরপুর-মতিঝিল রুটে বাস যাত্রী তুলবে- মিরপুর ১২, মিরপুর ১০, মিরপুর ১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিল থেকে। মিরপুর ১২-মতিঝিল রুটে বাস থামবে- মিরপুর ১২, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিলে। নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস থামবে- চাষাঢ়া, শিবুমার্কেট, স্টেডিয়াম, ঝালকুড়ি, ভূইগড়, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, টিকাটুলি, গুলিস্তান ও মতিঝিলে। মোহাম্মদপুর-মতিঝিল রুটে বাস থামবে- মোহাম্মদপুর, শংকর, ঝিগাতলা, ধানমন্ডি ১৫, সিটি কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ, পল্টন, মতিঝিল, কমলাপুরে। আবদুল্লাহপুর-মতিঝিল রুটে যাত্রী উঠানো হবে- আবদুল্লাহপুর, আযমপুর, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্বরোড, কুর্মিটোলা, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, মৎস্যভবন, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিল থেকে। গাজীপুর-বিমানবন্দর রুটে বাস থামবে- গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আবদুল্লাহপুর, আযমপুর ও বিমানবন্দরে।

রাজধানীর বাইরে বগুড়ার শেরপুর-মাটিডালী রুটে বাস থামবে- আরডিএ স্কুল-নয়মাইল মোড়-শাজাহানপুর উপজেলা গেট-বি-ব্লক-মাঝিড়া-বনানী-সাতমাথা-মহিলা কলেজ-মাটিডালীতে। আর কালুরঘাট-পতেঙ্গা রুটে যাত্রী ওঠানো হবে- কালুরঘাট-কাপ্তাই রাস্তার মাথা-বহদ্দারহাট-মুরাদপুর ২ নম্বর গেট-জিইসি মোড়-লালখানবাজার-টাইগারপাস-দেওয়ানহাট-চৌমুহনী-আগ্রাবাদ-বারেক বিল্ডিং-ফ্রিপোর্ট-কাঠগড়-পতেঙ্গায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস