মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬ | ২৭ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর রাষ্ট্রপতি হচ্ছেন ফখরুল, বিএনপির মহাসচিবের দায়িত্ব পাচ্ছেন রিজভী ঢাকা-সিলেট মহাসড়কে আবারও দুর্ঘটনা, এবার প্রাণ ঝরল ৩ জনের সিলেটে এসএসসিতে ফল বিপর্যয়, ৫ বছরের মধ্যে পাসের হার সবচেয়ে কম ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা ফিফার বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অটল উয়েফা শ্রীমঙ্গলে মাছের জালে আটকা পড়ে অজগরের মৃত্যু
Advertise with us

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম

পটুয়াখালীর বাউফলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের চূড়ান্ত তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক ব্যক্তির নাম থাকায় এলাকায় বিতর্ক সৃষ্টি হয়েছে। একই তালিকায় রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

চূড়ান্ত তালিকায় উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা গ্রামের কামাল হোসেনের ছেলে মো. মাসুম হাওলাদারের নাম রয়েছে। স্থানীয়ভাবে তিনি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে একটি মাদক মামলায় পটুয়াখালীর আদালত মাসুম হাওলাদারকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। তবে সাজা বাতিলের জন্য করা আপিলের এখনো শুনানি হয়নি। ফলে নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রয়েছে।

এ অবস্থায় একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি কীভাবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের চূড়ান্ত তালিকায় স্থান পেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। দ্রুত তালিকা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে মাসুম হাওলাদারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

তবে তার আইনজীবী মিলন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘একটি মাদক মামলায় পটুয়াখালীর আদালত মাসুম হাওলাদারকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। তবে সাজা বাতিলের জন্য করা আপিলের এখনো শুনানি হয়নি। ফলে নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রয়েছে।’

এদিকে একই তালিকায় দ্বিতীয় নম্বরে থাকা রত্না আক্তারের নাম নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, তিনি আওয়ামী লীগপন্থি পরিবারের সদস্য হিসেবে পরিচিত। তবে কীভাবে তাকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম আব্দুস সালাম বলেন, ‘ফ্যামিলি কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগ্যতা, রাজনৈতিক পরিচয় ও আইনগত বিষয়গুলো যাচাই করা প্রয়োজন। তালিকায় কোনো অনিয়ম থাকলে তা তদন্ত করে প্রকৃত যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া উচিত।’

আরেক স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, ‘যারা প্রকৃতভাবে যোগ্য ও সুবিধাবঞ্চিত, তাদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হলে সাধারণ মানুষ ফ্যামিলি কার্ডের সঠিক সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। তাই তালিকাটি পুনরায় যাচাই করা দরকার।’

রুহুল আমিন নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘রাজনৈতিক ও ব্যক্তিগত প্রভাব খাটিয়ে তালিকা প্রণয়ন করা হয়ে থাকতে পারে। এতে প্রকৃত যোগ্য ও সুবিধাবঞ্চিতরা বাদ পড়ার আশঙ্কা রয়েছে।’ দ্রুত তালিকা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সভাপতি সালেহ আহমেদ বলেন, ‘আমরা মেধা যাচাইয়ের মাধ্যমে নিয়োগ দিয়েছি। এর মধ্যে কে ভালো মানুষ আর কে সাজাপ্রাপ্ত, তা জানার সুযোগ ছিল না। কেউ সুনির্দিষ্টভাবে প্রমাণ দাখিল করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস