রবিবার ১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
Advertise with us

চুনারুঘাটে উপকারভোগী কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

 চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি   |   বুধবার, ০৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চুনারুঘাটে উপকারভোগী কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিফ-২/২০২৬-২৭ উৎপাদন মৌসুমে উফশী রোপা আমন, গ্রীষ্মকালীন পেঁয়াজ, বৃক্ষের চারা, লেবু ও গ্রীষ্মকালীন বিভিন্ন জাতের শাকসবজি আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ, কৃষি উপকরণ ও বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটি আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।

কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় উপজেলার ২৮৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উন্নতমানের উফসী আমন ধানের বীজ, ২১০০ জন কৃষকের মাঝে ৩০০ গ্রাম করে উফসী ও হাইব্রিড জাতের সবজির বীজ, ৫০ জন কৃষকের মাঝে ১ কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও ৩১৫ জন কৃষকের মাঝে ৫টি করে বৃক্ষের চারা, ৪৫ জন কৃষকের মাঝে ৫টি করে লেবুর চারা বিতরণের পাশাপাশি প্রত্যেককে ১০ ও ১৫ কেজি ডিএপি (DAP) সার, ১০ ও ১৫ কেজি এমওপি (MOP) সার বিতরণ করা হয়েছে। এছাড়ও ২৫ ও ৩০ কেজি করে জৈব সারসহ ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয় এবং চারা পরিচর্যার জন্য প্রয়োজনীয় বাঁশের খুঁটি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) হবিগঞ্জের উপ-পরিচালক মোঃ আকতারুজ্জামান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, রাণীগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম শাফিকুর রহমান, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী ও কৃষক হৃদয় মিয়া প্রমূখ।

অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) হবিগঞ্জের উপ-পরিচালক মোঃ আকতারুজ্জামান বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বিতরণকৃত উপকরণ যথাযথভাবে ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধিতে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার বিকাশে সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচি কৃষকদের মাঝে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। ভবিষ্যতেও কৃষকদের প্রয়োজন অনুযায়ী এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বিতরণ শেষে উপকারভোগী কৃষকরা সরকারের এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এ ধরনের সহায়তা কর্মসূচি ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এম এস জিলানী আখনজী চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস