বুধবার ২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক
Advertise with us

শাওন, মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাওন, মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে থানায় জিডি

সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে উপহাস এবং এর স্মৃতিস্তম্ভ অবমাননার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি ও শান্তা ফারজানা নামের আরেক নারীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন। ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠন এই জিডি করেছে।

ওসি বলেন, ‘একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার সকালে লিখিত অভিযোগ জমা দেন রাষ্ট্র সংলাপ ফোরামের তিন নেতা কেন্দ্রীয় সদস্যসচিব এ এন এম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং প্রধান সমন্বয়ক মুহাম্মদ শাহ আলম বাদশা।

জিডির বিবরণে বলা হয়েছে, তিন নম্বর অভিযুক্ত শান্তা ফারজানা জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ করেছেন। অন্যদিকে মেহের আফরোজ শাওন জুলাই গণঅভ্যুত্থানকে সাজানো নাটক আখ্যা দিয়েছেন এবং মাহিয়া মাহি আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি ও সংগঠনগুলোকে নিয়ে ব্যঙ্গ করেছেন।

অভিযোগকারীদের দাবি, সামাজিক মাধ্যমে মানহানিকর মন্তব্য ও পোস্ট দিয়ে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেছেন এবং গণঅভ্যুত্থানের চেতনাকে প্রশ্নবিদ্ধ করেছেন। জিডিতে তারা তিনজনের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জিডিতে প্রমাণ হিসেবে তিনটি ফেসবুক পোস্টের লিংকও যুক্ত করা হয়েছে। তবে প্রতিবেদনটি লেখা পর্যন্ত শাওন ও মাহির বিরুদ্ধে দেওয়া লিংকে কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, অভিযোগটি যাচাই-বাছাইয়ের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। সামাজিক মাধ্যমের পোস্ট, বক্তব্য ও দেওয়া লিংকগুলো সাইবার বিভাগ পরীক্ষা করার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে থানায় জিডি করার পর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে একটি সংবাদ সম্মেলন করে রাষ্ট্র সংলাপ ফোরাম।

সেখানে এ এন এম আয়াস অভিযোগ করে বলেন, অভিযুক্তরা দাবি করেছেন যে গণঅভ্যুত্থানে শত শত মানুষ শহীদ হননি এবং এগুলো সব নাটক। মাহিয়া মাহি বলেছেন, আহত মানুষেরা সব অভিনয় করছেন। এ জন্যই তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস