বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

ইসলামাবাদ সমঝোতা চুক্তির আওতায় জ্বালানি তেল রফতানিতে ইরানের উপর থেকে ৬০ দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি ডিপার্টমেন্ট) ইরানের জন্য একটি সাধারণ লাইসেন্স জারি করেছে, যা আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের উৎপাদিত অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল এবং পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমতি দেয়।

এ বিষয়ে ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) স্কট বেসেন্ট একটি পোস্টে বলেন, ‘সুইজারল্যান্ডে চলমান ফলপ্রসূ আলোচনার অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালীতে অবাধ ও উন্মুক্ত যাতায়াত বজায় রাখতে এবং তাদের দেশে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

নতুন এই ছাড়ের ফলে আগামী ২১ আগস্ট রাত ১২টা ১ মিনিট পর্যন্ত ইরান বিশ্বের প্রায় সব দেশের কাছে, এমনকি যুক্তরাষ্ট্রের কাছেও তেল বিক্রি ও সরবরাহ করতে পারবে।

বিশ্লেষকদের মতে, বছরের পর বছর কঠোর নিষেধাজ্ঞার কারণে সীমিত হয়ে পড়া তেল রপ্তানির সুযোগ পুনরুদ্ধার হওয়ায় এটি ইরানের অর্থনীতির জন্য বড় ধরনের স্বস্তি বয়ে আনতে পারে।

উল্লেখ্য-পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় গত ১৭ জুন যুক্তরাষ্ট্র-ইরানের প্রেসিডেন্ট পর্যায়ে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তির একটি অন্যতম শর্ত ছিল যে ইরানি তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র; তবে এই প্রত্যাহারের মেয়াদ থাকবে ৬০ দিন।

সূত্র : আল-জাজিরা

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস