বৃহস্পতিবার ২৮ মে, ২০২৬ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

Advertise with us
আপডেট
যুক্তরাষ্ট্রে কি ব্রাজিলের ‘হেক্সা স্বপ্ন’ পূরণ হবে? হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা ঈদুল আযহার শুভেচ্ছায় যে বার্তা দিলেন প্রভাষক ফাহাদ চৌধুরী কুলাউড়ায় ৬৯জন কৃতি শিক্ষার্থী পেল পৌরসভার মেধাবৃত্তি পুরস্কার মৌলভীবাজারে স্কুল ফিডিং কার্যক্রমে বাড়ছে শিক্ষার্থী উপস্থিতি ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম: প্রিয়ন্তি সিলেটে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, মানলেন বাণিজ্যমন্ত্রীও ২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
Advertise with us

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়; বরং লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য।

বুধবার (২৭ মে) সন্ধ্যায় বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক।

তিনি বলেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য ও সুন্দরের পথে ধাবিত করবে, এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা।

প্রধানমন্ত্রী বলেন, যাদের আল্লাহ এ বছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন, তাদের প্রতি আমার বিনীত আবেদন, যাদের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি, তাদের সঙ্গে কোরবানির মাংস ভাগাভাগি করে নিন। এটিও কোরবানির অন্যতম শিক্ষা।

তিনি বলেন, কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ক্ষেত্রে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন। যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন, যাতে কোরবানির দিনেই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফেলা যায়।

পবিত্র ঈদে কায়মনোবাক্যে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একইসঙ্গে আমি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের দরবারে প্রার্থনা করছি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস