Warning: getimagesize(/home/todaynew/public_html/wp-content/uploads/2026/04/24-NEWS333-4.jpg): Failed to open stream: No such file or directory in /home/todaynew/public_html/wp-content/plugins/wonderm00ns-simple-facebook-open-graph-tags/public/class-webdados-fb-open-graph-public.php on line 1414

বুধবার ১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
Advertise with us

হামে আক্রান্তদের ৭৪ শতাংশই ছিল টিকার বাইরে : ডিজি স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আক্রান্ত রোগীদের ৭৪ শতাংশ হাম-রুবেলা (এমআর) টিকা গ্রহণ করেনি, যার ফলে হাম দ্রুত ছড়িয়ে পড়ছে।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সভা কক্ষে দেশের হাম পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

তিনি বলেন, দেশে হামে আক্রান্ত শিশুদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আক্রান্তদের মধ্যে ৭৪ শতাংশই কোনো টিকা গ্রহণ করেনি। এছাড়া ১৪ শতাংশ শিশু টিকার মাত্র একটি ডোজ পেয়েছিল।

হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে জানিয়ে ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, কোনো শিশুকেই টিকার বাইরে রাখা হবে না।

তিনি বলেন, দেশে বর্তমানে হামের সংক্রমণের যে সর্বোচ্চ পর্যায় চলছে, তা দ্রুতই কমে আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যে ৩০টি উপজেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করে টিকাদান কার্যক্রম চালানো হয়েছিল, সেখানে সংক্রমণ ইতোমধ্যে কমতে শুরু করেছে।

শিশুদের হামে আক্রান্ত হলে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে না নেওয়ার পরামর্শ দিয়ে মহাপরিচালক জানান, সব হাসপাতালে পৃথক চিকিৎসা ব্যবস্থা চালু আছে, তাই স্থানান্তরের প্রয়োজন নেই।

পাশাপাশি আগামী মাসের প্রথম সপ্তাহে নিয়মিত টিকাদান কর্মসূচির জন্য নতুন টিকা দেশে আসবে বলেও তিনি জানান।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় সরকার বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস