Warning: getimagesize(/home/todaynew/public_html/wp-content/uploads/2026/04/24-NEWS-9.jpg): Failed to open stream: No such file or directory in /home/todaynew/public_html/wp-content/plugins/wonderm00ns-simple-facebook-open-graph-tags/public/class-webdados-fb-open-graph-public.php on line 1414

বুধবার ২৪ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

হবিগঞ্জে পাচারকৃত আকাশমনি গোলকাঠসহ সিএনজি জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বনবিভাগের অভিযানে পাচারকৃত আকাশমনি গোলকাঠসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ভোরে জেলার পুটিজুরি বিটের ৭৭ মুখ নামক স্থান থেকে কাঠসহ সিএনজিটি জব্দ করা হয়।

শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, পুটিজুরি বিট কর্মকর্তা মিনহাজ উদ্দিনের নেতৃত্বে বন বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সিএনজিতে থাকা ৭ টুকরো আকাশমনি গোলকাঠ উদ্ধার করা হয়, যার পরিমাণ ১১.৮৯ ঘনফুট।

তিনি আরও জানান, বন বিভাগের উপস্থিতি টের পেয়ে কাঠ চোর ও সিএনজি চালক পালিয়ে যায়। জব্দকৃত কাঠ ও সিএনজিটি বর্তমানে শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিসের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস