শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র ব্যানারে ঈদ উপহার বিতরণ

  |   বুধবার, ১৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র ব্যানারে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদ উপলক্ষে ইউরোপভিত্তিক জনপ্রিয় অনলাইন পত্রিকা আমাদের কথা-এর পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ মানবিক কার্যক্রমে নেতৃত্ব দেন পত্রিকাটির প্রকাশক ফাতেমা খাতুন।

ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এ উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে নতুন পোশাক, সেমাই, চিনি, চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় এলাকার নিম্নআয়ের মানুষেরা এই সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন। উপহার বিতরণ প্রসঙ্গে ফাতেমা খাতুন বলেন, “ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ যদি আমরা সবার সঙ্গে ভাগ করে নিতে পারি, তবেই ঈদের প্রকৃত তাৎপর্য পূর্ণতা পায়। আমরা চেষ্টা করেছি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।” এ বিষেয় লুৎফর রহমান বাবু বলেন, “ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই আমাদের দায়িত্ব। প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়াতে পারা আমাদের জন্য গর্বের বিষয়।” ঈদ সামগ্রী বণ্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক প‍্যানেল চেয়ারম্যান মো ছালিক আহমেদ, ব্যবসায়ী জিল্লুর রহমান, সাংবাদিক একেএম জাবের, সাংবাদিক আশিকুর রহমান বাবু, ওয়ালিউর রহমান মিরাজসহ আরও অনেকে।

এ সময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মহলের উচিত এমন কার্যক্রমে এগিয়ে আসা।

উল্লেখ্য, আমাদের কথা অনলাইন পত্রিকাটি প্রবাসী বাংলাদেশিদের সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস