বুধবার ২৪ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

জামায়াত পরাজিত প্রার্থীর প্রতি বিএনপির জয়ী সাংসদ শকুর কৃতজ্ঞতা

  |   মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামায়াত পরাজিত প্রার্থীর প্রতি বিএনপির জয়ী সাংসদ শকুর কৃতজ্ঞতা

মৌলভীবাজার- ২ কুলাউড়া আসনের  বিএনপি মনোনিত ধানের শীষের জয়ী সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরাজিত প্রার্থীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

শুক্রবার কুলাউড়া শহরের উত্তর বাজার জামে মসজিদে জুম্মা নামাজে উপস্থিত হয়ে মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি কৃতজ্ঞতা জানান। এসময়  জামায়াতের সায়েদ আলীও নবনির্বাচিত সাংসদ শকুর সামনেই  উপস্থিত ছিলেন। পাশাপাশি সায়েদ আলীকে দেখেই  নবনির্বাচিত নতুন সাংসদ শকু এগিয়ে এসে কুশল বিনিময় করেন। তাদের কুশল বিনিময় ও আন্তরিকতা দেখে উপস্থিত সবার মধ্যে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে।

তথ্যমতে, মৌলভীবাজার- ২ কুলাউড়া  আসনের বিএনপি দলীয় নবনির্বাচিত সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেছেন আমি এখন কোন দলীয়  সংসদ সদস্য নয়, আমি সর্বদলীয় ও সকল নাগরিকের সংসদ সদস্য।

বিশেষ করে আমার এই বিজয় কুলাউড়াবাসীর প্রতি উৎসর্গ করলাম, সকলের সাহায্য সহযোগিতায় কুলাউড়া নগরীকে মডেলে সাজিয়ে তুলা আমার সবচেয়ে বড় স্বপ্ন। আমি যেন দায়িত্বকালীন সময় কোন আক্রমণের শিকার না হয়ে কুলাউড়াবাসীর উন্নয়নে কাজ করে সফল হতে পারি।

তিনি বক্তব্যে নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী  ইঞ্জিনিয়ার সায়েদ আলীর প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ১২ ফেব্রুয়ারী   ফলাফল ঘোষণার পর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সায়েদ আলী ভাই তাকে অভিনন্দন জানানোর জন্য।

এছাড়াও উত্তরবাজার মসজিদে জুম্মার নামাজে উপস্থিত মুসল্লীর উদ্দেশ্যে বলেন সরকারী সকল বরাদ্দ সঠিক তদারকি করে যারা প্রাপ্য তাদেরকে বন্টন করে দিবেন বলে পবিত্র মসজিদ স্বাক্ষী রেখে ওয়াদা করেন।

বক্তব্যকালে নবনির্বাচিত সংসদ সদস্য আবেগাপ্লুত হয়ে আরো বলেন কুলাউড়াবাসী যে সম্মান দিয়েছেন এই ভালোবাসা ও ঋণ কোনদিন ভুলার নয়।

উল্লেখ্য, মৌলভীবাজার ২ কুলাউড়া আসন ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী শওকতুল ইসলাম শকু নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত ইঞ্জিনিয়ার সায়েদ আলী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস