শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

আব্দুল হান্নানের ১ম মৃত্যুবার্ষিকীতে কুলাউড়া প্রেসক্লাবের দোয়া মাহফিল

  |   রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আব্দুল হান্নানের ১ম মৃত্যুবার্ষিকীতে কুলাউড়া প্রেসক্লাবের দোয়া মাহফিল

মৌলভীবাজার জেলার কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সহসভাপতি, সাপ্তাহিক হাকালুকি পত্রিকার সম্পাদক এবং কুলাউড়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরহুম আব্দুল হান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় কুলাউড়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব ভবনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশের সঞ্চালনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুশীল সেনগুপ্ত, দপ্তর সম্পাদক এইচডি রুবেল, সদস্য আব্দুল করিম বাচ্চু, আশরাফুল আলম খান হিরো, তারেক হাসান, এস আর অনি চৌধুরী, আব্দুল জব্বার বাহার, বদরুল হোসেনসহ মরহুমের পুত্র আবির হান্নান।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের খতিব মাওলানা মুফতি আহসান উদ্দিন। এ সময় মরহুম আব্দুল হান্নানের রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২৪ জানুয়ারি সকালে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হান্নান ইন্তেকাল করেন। শিক্ষকতা ও সাংবাদিকতার পাশাপাশি তিনি বিএনপির রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস