শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

সাদাপাথর পরিবহনের বহরে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক বাস

  |   সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাদাপাথর পরিবহনের বহরে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক বাস

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ ও যাত্রীসেবার মানোন্নয়নে ‘সময়ের সাথে জনগণের পাশে’ স্লোগানকে সামনে রেখে সাদা পাথর পরিবহনের বহরে যুক্ত হয়েছে ৩টি নতুন অত্যাধুনিক বাস।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে সিলেট নগরীর আম্বরখানাস্থ সাদা পাথর পরিবহনের প্রধান অফিসের সামনে এক ঝমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাসগুলোর শুভ উদ্বোধন করা হয়।

সিলেট-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ-গোয়াইনঘাট-হাদারপাড়-রাধানগর বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সিলেটের পর্যটন খাতের উন্নয়নে উন্নত যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই”। আম্বরখানা থেকে ভোলাগঞ্জ সাদা পাথর অভিমুখে যাতায়াতকারী পর্যটক ও সাধারণ যাত্রীদের জন্য এই পরিবহন সেবাটি আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। নতুন বাসগুলো যুক্ত হওয়ার ফলে যাতায়াত আরও আরামদায়ক ও নিরাপদ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম উদ্দিন লস্কর। সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও সাদাপাথর পরিবহনের চেয়ারম্যান
এ টি এম শোয়েব, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক আবেদ চৌধুরী তারেক। এ এন এম (এনামুল) কুদ্দুস চৌধুরী: অর্থ সম্পাদক, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। মাহবুব আলি মবু: যুগ্ম সম্পাদক (১৪১৮), সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। শফিক মিয়া: সভাপতি,শ্রমিক সমিতি সালুটিকর উপ-শাখা।

সভাপতির বক্তব্যে মাহবুবুল হক চৌধুরী বলেন, “যাত্রীসেবা নিশ্চিত করতে আমরা সর্বদা বদ্ধপরিকর। পর্যটকদের চাহিদা ও যাতায়াত ব্যবস্থা আধুনিক করতে আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ঝমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে সাদা পাথর পরিবহনের বিভিন্ন পর্যায়ের মালিকপক্ষ, কর্মকর্তা, চালক-শ্রমিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বাসগুলোর উদ্বোধন করা হয় এবং এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস