মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
Advertise with us

লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য হলেন কুলাউড়ার এনামুল আলম

  |   শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য হলেন কুলাউড়ার এনামুল আলম

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কৃতী সন্তান ও যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক এনামুল আলম লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে এটিএন বাংলা টেলিভিশন ইউকের স্কানথর্প ও হাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে তিনি এ সদস্যপদ লাভ করেন। লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্যপদ পেতে হলে যুক্তরাজ্যে সাংবাদিকতা কার্যক্রমের প্রমাণ হিসেবে সর্বশেষ করা অন্তত পাঁচটি প্রকাশিত প্রতিবেদন জমা দিতে হয়। এনামুল তার করা সর্বশেষ পাঁচটি সংবাদ প্রতিবেদন উপস্থাপন করেন। যাচাই-বাছাই শেষে তার সাংবাদিকতার মান, পেশাদারিত্ব ও ধারাবাহিকতা বিবেচনায় নিয়ে তাকে সদস্যপদ প্রদান করা হয়।

দেশে থাকার সময় তিনি জাতীয় দৈনিক বাংলাদেশের খবর, সাপ্তাহিক সীমান্তের ডাক এবং সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেট ভয়েস-এ কুলাউড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

সদস্যপদ লাভের পর এক প্রতিক্রিয়ায় এনামুল আলম বলেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য হতে হলে গত দুই বছরের সাংবাদিকতা কার্যক্রমের প্রমাণ দিতে হয়। আমি আমার টেলিভিশন সাংবাদিকতার কাজের প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে সদস্যপদ লাভ করি।

এটি আমার সাংবাদিকতা জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ সাফল্যের পেছনে আমার টেলিভিশনের চেয়ারম্যান, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অবদান রয়েছে। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস