শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

বড়লেখায় ছাত্রলীগ নেতার বাবা ও চাচা খুন

  |   শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বড়লেখায় ছাত্রলীগ নেতার বাবা ও চাচা খুন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার ৮নং দক্ষিণ ভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী বিওসি কেছরীগুল এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসান কবিরের পিতা জামাল উদ্দিন ও তার চাচা আব্দুল কাইয়ুমকে নিজ বাড়িতে দুর্বৃত্তের অতর্কিত হামলায় খুন হয়েছেন। এদের একজন প্রবাসী ও অপরজন পেশায় কৃষক। গুরুতর আহত হয়েছেন অপর এক ব্যক্তি। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

ঘটনাটি ঘটেছে শনিবার মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন নিহতদের বাড়িতে। থানা পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রয়েছে।

নিহতরা হলেন- বিওসি কেছরীগুল গ্রামের মৃত নিমার আলীর বড়ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) ও ছোটছেলে কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)। জামাল উদ্দিন ৬ মাস আগে দেশে আসেন। গুরুতর আহত ব্যক্তির নাম মো. জমির উদ্দিন। তিনি ওই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। তারা কি কারণে খুন হলেন এবং কারা তাদেরকে খুন করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান শনিবার রাত সাড়ে সাতটায় জানান, নিহত দুইজনের লাশ উদ্ধারের জন্য তিনিসহ পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস