বুধবার ২৪ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

কুলাউড়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার, কুলাউড়াঃ   |   বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে। ৩ ডিসেম্বর বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চল এসডিডিবি প্রকল্পের আয়োজনে দিবসটিতে নানা কর্মসূচি পালন করা হয়।

তন্মধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সংগীত পরিবেশন ও আপ্যায়ন পর্ব উল্লেখযোগ্য। কুলাউড়ার লক্ষীপুর মিশনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে স্হানীয় পর্যায়ের সকল প্রতিবন্ধী ক্লাবের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র বর্মা। তিনিসহ অন্য অতিথিরা সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে সুযোগ সুবিধা পাওয়ার প্রক্রিয়া এবং এর আওতায় প্রতিবন্ধী অন্তর্ভুক্তি নিশ্চিতে কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

লক্ষীপুর মিশনের পাল পুরোহিত ফাদার সাগর লুইস রোজারিও এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ছিলেন কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ, ইউপি সদস্য সাইদুল ইসলাম, নাজমিন নাহার দিলারা, রায়না বেগম, প্রচেষ্টার প্রজেক্ট কো-অর্ডিনেটর মুক্তা রানী দেব, লক্ষীপুর হলিক্রস প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক সিস্টার শিউলী গমেজ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা চন্দন রোজারিও, সহায়তা করেন এসডিডিবি প্রকল্পের সেচ্ছাসেবক অসীম কুমার কৈরিসহ স্থানীয় সেচ্ছাসেবকগণ। উন্মুক্ত আলোচনায় বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস