বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

মৌলভীবাজারে নতুন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এর যোগদান

  |   রবিবার, ৩০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারে নতুন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এর যোগদান

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ বিল্লাল হোসেন।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি। এ সময় তাঁকে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

এরপর তিনি বিদায়ী পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবার কাছ থেকে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দাপ্তরিক কার্যক্রম শেষ করে নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন অফিসার এবং থানা ও অন্যান্য ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন। এসময় তিনি সবাইকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান।

মোহাম্মদ বিল্লাল হোসেন ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এর পর তিনি টুরিষ্ট ও ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ হিসেবে তিনি নারায়নগঞ্জ, আশুলিয়া, টাঙ্গাইল, গাজিপুর, ময়মনসিংহ, সিলেট ও সর্বশেষ ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। ২ মেয়ে ও ১ ছেলের জনক মোহাম্মদ বিল্লাল হোসেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর গ্রামের তুলাকান্দি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ১ম সন্তান।

উল্লেখ্য, বদলি সূত্রে এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম সেবা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় যোগদান করবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস