বুধবার ২৪ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

শ্রীমঙ্গল রেল স্টেশনে শিশুরা খাতা, কলম ও পেন্সিল পেয়ে উচ্ছ্বাসিত

  |   বুধবার, ০১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গল রেল স্টেশনে শিশুরা খাতা, কলম ও পেন্সিল পেয়ে উচ্ছ্বাসিত

শ্রীমঙ্গল রেল স্টেশনে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে পথ শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ খাতা, কলম ও পেন্সিল উপহার দেওয়া হয়।

সকাল ৯ টায় কর্মসূচির উদ্বোধন করেন লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান।
এসময় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠনের সদস্য হোসেন আহমদ সোহান, রোহিত রায়, ওমর ফারুক প্রমুখ।

লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি ও জাবি শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, আমাদের সংগঠনের সকল সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা টিফিনের টাকা বাঁচিয়ে গত ১৪ বছর সারাদেশে সুবিধাবঞ্চিত ও পথ শিশুদের খাতা-কলম কিনে উপহার দেই। পথ শিশুদের মুখে হাসি ফোটানো ও তাদের স্কুলে ফেরানো আমাদের মূল লক্ষ্য। আগামী দিনগুলোতেও টিফিনের টাকায় লাল সবুজ উন্নয়ন সংঘ শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাবে বলে জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস