শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধের ‘রেড নোটিশ’ জারির আবেদন

  |   শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধের ‘রেড নোটিশ’ জারির আবেদন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে আদালতে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) আবদুর রহমানের আদালতে এই আবেদন করা হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন বলেন, দুদকের একাধিক মামলার আসামি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে আদালতে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। আগামী রবিবার শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে অনুসন্ধান শুরু করেছিল দুদক। ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের উপ-পরিচালক মশিউর রহমানকে।

চলতি বছরের ১৭ এপ্রিল ২০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা হয়। সাইফুজ্জামান ও রুকমিলা জামানের নামে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি সম্পত্তিসহ অন্যান্য দেশে স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। এছাড়া গত ৫ মার্চ তাদের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন আদালত। এসব হিসাবে ৫ কোটি ২৬ লাখ টাকার বেশি জমা আছে। একইসঙ্গে তাদের নামে থাকা ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশও দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৭ অক্টোবর আদালত সাইফুজ্জামান চৌধুরী ও রুকমিলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস