শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

কুলাউড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্কুল শিক্ষিকা নিহত

  |   শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ২৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্কুল শিক্ষিকা নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে এক স্কুলশিক্ষিকা মারা গেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত মোছাম্মৎ হোছনা বেগম (৩৫) উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের একিদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং কুলাউড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।

বুধবার (১৩ আগস্ট) বেলা ২টায় নিহতের জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা গেছে, মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় তার স্বামী উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রুহুল আমিনের মোটরসাইকেলে করে নিজ কর্মস্থল একিদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হন শিক্ষিকা মোছাম্মৎ হোছনা বেগম। রাউৎগাও ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় পৌছার পর তিনি মোটরসাইকেলের চাকায় ওড়না পেছিয়ে যায়। এসময় শিক্ষিকা মোটরসাইকেল থেকে পিচঢালা রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

পরে দ্রুত তাকে প্রথমে কুলাউড়া হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে তিনি মারা যান। বুধবার বেলা ২টায় নিহত শিক্ষিকার জানাজা শেষে তাদের পারিবারিক গোনস্থানে দাফন করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, আমাদেরকে পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস