বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে শিশুর মৃত্যু

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ:   |   শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৫৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে হাউসবোট থেকে পানিতে পড়ে মৃত্যু হয়েছে মাসুম মিয়া (৫) নামের এক শিশুর।
(শুক্রবার) ১৫ আগস্ট দুপুর ১২টার দিকে তাহিরপুর উপজেলার ছিলানী এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা নিখোঁজ থাকার পর বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাসুম সিলেট শহরের শেখঘাট এলাকার বাসিন্দা কবির হোসেনের একমাত্র সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্র জানাযায়, ছুটির দিনে পরিবারসহ ১৫-১৬ জনের একটি দল সিলেট থেকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসে। তারা ‘লালন তরী নামের একটি হাউসবোটে চড়ে ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছিল। চলন্ত নৌকার মাঝপথে হঠাৎ পানিতে পড়ে যায় শিশু মাসুম। তার বাবা দ্রুত পানিতে ঝাঁপিয়ে পড়লেও শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হন।

পরবর্তীতে খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রায় চার ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৪টার দিকে ডুবে যাওয়া স্থান থেকে মাসুমের মরদেহ উদ্ধার করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস