সোমবার ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

দশ দিনের অপেক্ষার অবসান, ফিরল মরদেহ!

  |   রবিবার, ২০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ২২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দশ দিনের অপেক্ষার অবসান, ফিরল মরদেহ!

জুবায়ের আহমদ: সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের মৌলভীচক গ্রামের মিরাসী বাড়ি যেন আজ শোকে নিস্তব্ধ। এই বাড়ির মৃত ইবরাহিম আলীর চতুর্থ সন্তান, সহজ-সরল, হাস্যোজ্জ্বল মানুষ আব্দুল মালিক (৫৫) গত দশ দিন ধরে নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও যখন তাঁর কোনো সন্ধান মেলেনি, পরিবারের আশার প্রদীপ নিভে যেতে বসেছিল।

এমন সময় ভারতের আসাম রাজ্যের একটি হাসপাতালে থাকা অজ্ঞাত এক মরদেহের সংবাদে পরিবারের বুকের ভেতর আবার দোল খায় আশার আর শঙ্কার ঢেউ। শেষ পর্যন্ত সেই মরদেহের সাথেই মিলে যায় প্রিয়জনের পরিচয়।

ভারতের করিমগঞ্জ জেলা পুলিশের সহায়তায় বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি ও পুলিশের আনুষ্ঠানিক হস্তান্তরের মাধ্যমে শনিবার রাতে মরদেহটি দেশে ফিরিয়ে আনা হয়। প্রিয় মানুষের নিথর দেহ চোখের সামনে আসতেই স্ত্রী-সন্তান ও স্বজনদের বুক ফেটে কান্না বেরিয়ে আসে। তাঁদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। কেউ আর চোখের পানি ধরে রাখতে পারেননি।

হৃদয়বিদারক সেই দৃশ্য দেখে মৌলভীচক গ্রামের গলি-বাড়ি থেকে শুরু করে পুরো এলাকা যেন শোকের অন্ধকারে ডুবে যায়।

প্রতিবেশীরা স্মরণ করছেন তাঁর সরলতা, নরম স্বভাব ও সবসময় হাসিমুখে কথা বলার অভ্যাসের কথা। এমন মর্মান্তিক বিদায় কারো কল্পনাতেও ছিল না।

শনিবার রাত ১টায় স্থানীয় হাজীগঞ্জ শাহী ঈদগাহ মাঠে মরহুমের মামা মাওলানা হোসাইন আহমদের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়। গভীর রাতেও দূরদূরান্ত থেকে ছুটে আসেন শত শত মানুষ। জানাজার নামাজ শেষে কাঁদতে কাঁদতে তাঁকে শেষ বিদায় জানান প্রিয়জনেরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস