বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

কুলাউড়ায় স্ত্রী’র মৃত্যুর খবরে স্বামীর মৃত্যু!

  |   মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৪৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় স্ত্রী’র মৃত্যুর খবরে স্বামীর মৃত্যু!

কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। স্ত্রীর মৃত্যুর খবরে স্বামীও মৃত্যুবরণ করেছেন।৮নং রাউৎগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম রাউৎগাঁও এলাকার বাসিন্দা ওয়ারিছ মিয়া ও তাঁর স্ত্রী রিনা বেগম কয়েক ঘন্টার ব্যবধানে ইন্তেকাল করেছেন।

পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রিনা বেগম কয়েকদিন আগে মেয়ে বাড়ি ভানুগাছ এলাকায় বেড়াতে যান। সেখানে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে সোমবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন।

সুবহে সাদিকের সময় ফজরের নামাজের ওযু শেষে ঘরে ফেরার পথে স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে ওয়ারিছ মিয়া আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। স্ত্রী হারানোর শোকে মুহূর্তেই থেমে যায় তাঁর জীবনপ্রবাহ। এমন বিরল ঘটনা আজও মানুষের হৃদয়ে নাড়া দিয়ে গেল।

ওয়ারিছ মিয়া ছিলেন অত্যন্ত ধর্মভীরু, মসজিদপ্রেমী মানুষ। তিনি রাউৎগাঁও হাফিজিয়া মাদরাসার পরিচালনা কমিটির সদস্য ও রাউৎগাঁও জামে মসজিদ কমিটির সদস্য ছিলেন।

দাম্পত্য জীবনে একে অপরের পরিপূরক এই দম্পতির কবরও খোঁড়া হয়েছে পাশাপাশি, রাউৎগাঁও ছোট মোকাম প্রাঙ্গণে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৩টা ৩০ মিনিটে রাউৎগাঁও বড় মোকাম প্রাঙ্গণে উনাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।এই অনন্য ও হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস